তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে জয়ে ফিরল ঢাকা
তামিমের দুর্দান্ত শতক, শেহজাদের ফিফটি ও উদ্বোধনী জুটির রেকর্ড পার্টনারশিপে মিনিস্টার ঢাকার দ্বিতীয় জয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৮ম আসরের আজ চট্টগ্রাম জহুর চৌধুরী স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ৯ উইকেটে বড় জয়ে আসরে টিকে থাকল মিনিস্টার ঢাকা। অন্যদিকে সিলেট তৃতীয় ম্যাচে এসে দ্বিতীয় পরাজয়ের মুখ দেখল।
রানবন্যার ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট পেয়েছিল ভালো শুরু।উদ্বোধনী জুটিতে সিলেট জড়ো করে ৫০ রান। এনামুল হক বিজয় বিদায় নিলে দলকে একাই টেনে নেন লেন্ডল সিমন্স। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ও আসরের প্রথম সেঞ্চুরি। সাজঘরে ফেরার আগে ৬৫ বলে ১১৬ রান করতে সিমন্স হাঁকান ১৪টি চার ও ৫টি ছক্কা।
নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৭৫ রান। এই রান তাড়া করতে হলে ঢাকার যেমন শুরু প্রয়োজন ছিল, তামিম ইকবাল এনে দেন তারচেয়েও ভালো শুরু।
পাওয়ারপ্লেতে তিনি একাই খেলেন ৩০ বল, গড়েন রেকর্ড। ৬ ওভারে বিনা উইকেটে ৭৪ রান পাওয়া ঢাকার রানের ক্ষুধা আরও বাড়তে থাকে। সেই ক্ষুধা মেটানোর চেষ্টা তামিমেরই বশি ছিল। ২৮ বলে তামিম পূর্ণ করেন অর্ধশতক, শতক পূর্ণ করেন ৬১ বলে। নিজের চতুর্থ টি-টোয়েন্টি শতকের দিনে তামিম হাঁকান ১৭টি চার ও ৪টি ছক্কা। জয় নিয়ে মাঠ ছাড়ার আগে ৬৪ বলে ১১১ রান করে অপরাজিত থাকেন বাঁহাতি এই ওপেনার।
কম যাননি শাহজাদও, জয় থেকে ৩ রান ও ১ বল দূরে থাকতে সাজঘরে ফেরার আগে ৩৯ বলে ৭টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ৫৩ রান করেন। তবে ঠিক পরের বলেই বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন তামিম।
ঢাকা জয় পায় ৯ উইকেট ও ৩ ওভার হাতে রেখে।বিপিএলের ইতিহাসে দ্বিতীয়বারের মত এক ম্যাচে দেখা গেল দুটি শতক। এর আগে রংপুর রাইডার্সের হয়ে এই কীর্তি গড়েন অ্যালেক্স হেলস ও রাইলি রুশো। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এমন চিত্র দেখা গেছে ২৪ বার।
এমএসএম / এমএসএম
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
Link Copied