পরীমনি কান্ড : মানি অর পাওয়ার গেম বিহ্যাইন্ড !
নায়িকা পরীমনি কান্ডে সারা দেশে এক ধরণের মুখোরোচক আলোচনা চলছে। চায়ের টেবিল,গণমাধ্যম,চলচ্চিত্র পাড়া থেকে শুরু করে সরকারের উচ্চমহলের সবখানে এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা ও বিশ্লেষণ।
এর মধ্যে গতকাল সব খানে যে আলোচনাটি ঘুরে ফিরে এসেছে তা হলো পরীমনি কান্ডের পেছনে কোন পাওয়ার বা মানিগেম রয়েছে কিনা! গতকাল সচিবালয়ের অনেক টেবিলে এ আলোচনা চলেছে। বেশীরভাগ আলোচনায় এসেছে পাওয়ার ও মানি গেইমের আলোচনা।পরীমনির অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার হয়ে কারাবাসে থাকা ব্যবসায়ী নাসির উদ্দিনের রাজনৈতিক ও ব্যবসায়িক সুনাম সুখ্যাতির পাশাপাশি তাকে ঘিরে কোন ষড়যন্ত্র হলো কিনা সে আলোচনাও এসেছে ঘুরে ফিরে। অনেকেই বলতে চেয়েছেন পুলিশ প্রশাসনের দুই বড় কর্তার সাইক্লোজিক্যাল ওয়ারে পড়েই ফেঁসে যেতে বসেছেন নাসির উদ্দিন। আবার অনেকেই মনে করছেন মানিগেইম মেকারদের ফাঁদে পা দিয়ে নায়িকা পরীমনি এমন ঘটনার জন্ম দিয়ে ফেলেছেন। অভিনয়ে অভ্যস্ত নায়িকা জীবনের আসল বাস্তবতা বুঝে ওঠার আগেই জড়িয়ে গেছেন পাওয়ার ও মানি গেইম মেকার মাফিয়াদের জালে । যে জাল ছিন্ন করা তার পক্ষে খুব সহজ হবে বলে মনে করছেন না অনেকেই। নায়িকা পরীমনির কান্ড ঘিরে দেশে বিদেশে মুখরোচক আলোচনা ছড়িয়ে গভীরের দিকে নজর দিচ্ছেন অনেকেই। এর নেক্সট ইপিসোড আরো জটিল হতে পারে। বেরিয়ে আসতে পারে বড় কোন ঘটনা। আবার এটা টার্ন করতে পারে ব্যক্তি আক্রোশ থেকে শুরু করে ব্যবসায়িক, রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতাধরদের অন্তপুরের কোন কোন নীলাভ কাহিনী। যেখানে বলি হয়ে যেতে পারেন নাসির, অমি, বা পরীমনিদের মতো আরো কেউই!
এমএসএম / এমএসএম
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির