পিএসজিকে ‘না’ বলে রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন এমবাপে
গেল গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদ পিএসজি থেকে কিলিয়ান এমবাপেকে দলে ভেড়াতে বেশ কাঠখড়ই পুড়িয়েছে। বেশ কয়েকবার বড় বড় প্রস্তাব দিয়েও প্রত্যাখ্যাতই হতে হয়েছে দলটিকে। তবে এবার আর কোনো প্রত্যাখ্যান নয়, কিলিয়ান এমবাপেকে এবার দলে ভিড়িয়েই ছাড়ছে রিয়াল। ইউরোপীয় সংবাদ মাধ্যমে খবর, আগামী গ্রীষ্মকালীন দলবদলেই পিএসজি তারকাকে দলে ভেড়ানোর বিষয়ে সম্মতি আদায় করে ফেলেছে দলটি।
পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপের চুক্তির আর বাকি আছে পাঁচ মাসেরও কিছু বেশি সময়। ক্লাবটির সঙ্গে তার নতুন চুক্তির আলোচনা দফায় দফায় শেষ হয়েছে কোনো ফল ছাড়াই। এদিকে চুক্তির আর ৬ মাসেরও কম সময় বাকি থাকায় তিনি এখন যে কোনো ক্লাবের সঙ্গেই কথা চালিয়ে যেতে পারবেন।
সেটার সুযোগ নিয়েই তার সঙ্গে কথা চালাচ্ছে রিয়াল। সবশেষ খবর, দুই পক্ষের আলোচনা আলোর মুখও দেখে ফেলেছে ইতোমধ্যে। আসছে জুলাইয়ে যখন তিনি ‘ফ্রি এজেন্ট’ হয়ে পড়বেন, তখন তাকে বিনামূল্যেই দলে ভেড়াতে পারবে রিয়াল।
দুই পক্ষের মধ্যে চুক্তির বিষয়ে সম্মতি এসে পড়লেও এখনই কোনো ঘোষণা আসছে না। আগামী ১৫ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় রিয়াল মাদ্রিদ আর পিএসজি মুখোমুখি হবে। ফিরতি লেগ হবে আগামী ৯ ফেব্রুয়ারি। তার আগে এই চুক্তির ঘোষণা আসবে না বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম। শেষ ষোলর সেই লড়াইয়ের পর রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ দেবে ঘোষণাটা।
শাফিন / শাফিন
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম