ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

১৪৫ বছরের ক্রিকেটে যে রেকর্ড নেই কারো, সেটাই গেল কেয়ার্নসের দখলে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-২-২০২২ দুপুর ১১:৫৩

চলতি টুর্নামেন্টের সেরা বোলিং করেছেন, স্কটিশ বোলার জেমি কেয়ার্নসের জন্য সেটাই যথেষ্ট হতে পারত। কিন্তু স্কটল্যান্ডের বাঁ-হাতি স্পিনার জেমি গড়ে বসলেন এমন এক কীর্তি, ১৪৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এমন রেকর্ড নেই আর কারো। 

ওয়েস্ট ইন্ডিজে এখন চলছে অ-১৯ বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টেরই ১৩তম স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল উগান্ডা ও স্কটল্যান্ড। টস জিতে শুরুতে ব্যাট করে ৩৫.৪ ওভারে ২২৬ রান তুলে অলআউট হয় উগান্ডা। 

দলটি মূলত কেয়ার্নসের ঘূর্ণির সামনেই দাঁড়াতে পারেনি। ৬.৪ ওভার বল করে কেয়ার্নস ২টি মেডেনসহ ২৪ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। তাতেই ভেঙে যায় চলতি যুব বিশ্বকাপের রেকর্ড। চলমান অ-১৯ বিশ্বকাপে কোনো ম্যাচে এর আগ পর্যন্ত সেরা বোলিং পারফর্ম্যান্স ছিল পাকিস্তানের ওয়াইস আলির। পাক এই বোলার জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৫৬ রানের বিনিময়ে ৬ উইকেট দখল করেছিলেন। সেটাই পেছনে ফেলেন কেয়ার্নস। 

তার সঙ্গে সঙ্গে বিশ্বরেকর্ডও একটা গড়া হয়ে যায় তার। জেমি তার ৬টি উইকেটের মধ্যে চারজন ব্যাটারকেই কট অ্যান্ড বোল্ড করেছেন। পুরুষ অথবা নারীদের জুনিয়র-সিনিয়র যে কোনো পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটে এক ম্যাচে ৪বার কিংবা তারও বেশি বার নিজের বলেই ক্যাচ নেওয়ার নজির আর কারও নেই।

শাফিন / শাফিন

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে