সাকিব-মুস্তাফিজ ২ কোটি, বাংলাদেশের বাকি তিনজন ৫০ লাখ
সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন নিয়মিত। এবারও নিলামে আছেন তারা। আছেন আরও তিন বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন শরিফুল ইসলাম, লিটন দাস, তাসকিন আহমেদ।
পরের তিন ক্রিকেটার আছেন ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে। সাকিব ও মুস্তাফিজ সর্বোচ্চ দুই কোটি টাকার ভিত্তিমূল্যে আছেন।আইপিএল ২০২২ এর নিলামের জন্য মোট ৫১০ ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে বিসিসিআই। এর মধ্যে ২২০ জন বিদেশি ক্রিকেটার।
বিদেশি ২২০ জনের তালিকায় ৫ বাংলাদেশিসহ আছে অস্ট্রেলিয়ার ৪৭ জন (সর্বোচ্চ), ইংল্যান্ডের ২৪ জন, আফগানিস্তানের ১৭ জন, উইন্ডিজের ৩৪ জন, নিউজিল্যান্ডের ২৪ জন, দক্ষিণ আফ্রিকার ৩৩ জন, শ্রীলঙ্কার ২৩ জন, আয়ারল্যান্ডের ৫ জন, নামিবিয়ার ৩ জন, স্কটল্যান্ডের ২ জন এবং ইউএস,নেপাল ও জিম্বাবুয়ে থেকে ১ জন করে।
চলতি মাসের ১২ ও ১৩ তারিখ হবে এবারের আইপিএল নিলাম। এখন পর্যন্ত কোথায় হবে এবারের আইপিএল, সেটি স্পষ্ট করে জানায়নি বিসিসিআই।
এবারের নিলামে সব থেকে বেশি টাকা নিয়ে বসবে পাঞ্জাব কিংস। তাদের হাতে রয়েছে ৭২ কোটি টাকা। গতবারের অধিনায়ক লোকেশ রাহুলকে ছেড়ে দিয়েছে তারা। পাঞ্জাব দলে রয়েছেন মায়াঙ্ক আগারওয়াল ও আর্শদীপ সিং। সব থেকে কম টাকা রয়েছে দিল্লি ক্যাপিটালসের হাতে। তাদের হাতে ৪৭.৫ কোটি টাকা।
শাফিন / শাফিন
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম