সড়কে শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল রাবি, বিক্ষোভ-অবরোধ-গাড়িতে আগুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকচাপায় মাহমুদ হাবিব হিমেল নামে এক শিক্ষার্থী নিহত এবং দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ক্যাম্পাসের হবিবুর রহমান হলের সামনে এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাঁচটি ট্রাকে আগুন দেন।
এ সময় তারা ক্যাম্পাসে নির্মীয়মান ভবনগুলোর সামনে দাঁড়ানো কয়েকটি ট্রাকে ভাঙচুর করে। নিহত মাহমুদ হাবিব হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। আহত দুই শিক্ষার্থীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হিমেলসহ তিনজন একটি মোটরসাইকেলে করে হলে ফিরছিলেন। এ সময় নির্মাণসামগ্রী নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। হবিবুর রহমান হলের সামনে ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে হিমেল ট্রাকের নিচে পড়ে যান। এ সময় তার উপর দিয়ে ট্রাকের একটি চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলটির অপর দুজন আহত হয়েছেন।
এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ট্রাকসহ পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে সেখান থেকে সরে গিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
প্রীতি / প্রীতি
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
আন্তর্জাতিক মানবাধিকার সস্মেলন ২০২৬ যোগদান করবেন সাংবাদিক ও আন্তজার্তিক মানবাধিকারকর্মী চাইথোয়াইমং মারমা
লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মির্জাগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
বেতাগীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতি ও একাধিক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
সিংড়ায় বই পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
ধামইরহাটে হাসপাতালে ছুরিকাঘাতে স্বামী কর্তৃক স্ত্রী খুন
সরিষাবাড়ির সীমান্তবর্তী উপশহরে ভয়াবহ সড়ক দূর্ঘটনা, নিহত-১ আহত- ২
পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস
চীনের বাজারে যশোর-খুলনার কুচিয়া, বদলে যাচ্ছে হাজারো মানুষের জীবন
লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মহিপুরে মুদি দোকান ব্যবসায়ীর ছেলে ইদ্রিস(২৬) কে হাতুড়ি পেটালেন ইউপি সদস্যসহ সঙ্গবদ্ধ দল