ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন লাকমাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-২-২০২২ দুপুর ১১:৪৪

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার ঘোষণা দিয়েছেন লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমাল। আসন্ন ভারত সফরের পর অবসরে যাবেন তিনি। ২০০৯ সালে নাগপুরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন লাকমাল। 

নিজের অবসর নিয়ে তিনি বলেছেন, ‘আমি শ্রীলঙ্কার ক্রিকেটের কাছে সবসময় ঋণী থাকবো এমন সুযোগ দেওয়ায় ও আমার দেশের সম্মান রাখার দায়িত্বে বিশ্বাস রাখায়। এটা ছিল সত্যিই আনন্দের এমন একটা বোর্ডের সঙ্গে সম্পর্ক রাখা যারা আমার পেশাদার ও ব্যক্তিগত দুই জীবনকেই সমৃদ্ধ করেছে। আমার সব খেলোয়াড়, কোচ ও সতীর্থ ও সাপোর্ট স্টাফের প্রতি পূর্ণ সম্মান জানাচ্ছি।’

লাকমলের অবসর নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সিইও বলেছেন, ‘আমরা লাকমলকে তার পরবর্তী জীবনের জন্য শুভ কামনা জানাই। ভারত সফরে শ্রীলঙ্কার হয়ে ভালো করার দিকেও তাকিয়ে আছি যদি নির্বাচকরা দলে নেয়।’

‘শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য লাকমালের দুর্দান্ত অবদান আছে। সে মনে রাখার মতো কিছু স্পেল করেছে জাতীয় দলের হয়ে। শ্রীলঙ্কার ক্রিকেটকে দেওয়া তার সবকিছু মনে থাকবে।’

হাম্বানটোটা জেলা থেকে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করা প্রথম ক্রিকেটার ছিলেন লাকমাল। নতুন টেস্ট ভেন্যুতে প্রথম বলেই উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার ছিলেন তিনি। আগের দুটি নাম ছিল কপিল দেব ও ইমরান খান। পাল্লেকেলে স্টেডিয়ামে উইকেট নিয়েছিলেন লাকমাল। 

ডানহাতি এই পেসার এখন পর্যন্ত ৬৮টা টেস্ট খেলেছেন লাকমাল। প্রায় ৩৬ গড়ে ১৬৮ উিইকেট নিয়েছেন তিনি। ৮৬ ওয়ানডেতে ১০৯ উইকেটও পেয়েছেন লাকমাল। পাঁচের কিছু বেশি গড়ে ওভার প্রতি রান দিয়েছেন এই ফরম্যাটে।

শাফিন / শাফিন

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান