ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রেমিকাকে কৃতজ্ঞতা জানাতে নগ্ন ছবি দিলেন আর্জেন্টাইন গোলরক্ষক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-২-২০২২ দুপুর ৩:৫৭

আর্জেন্টিনার গোলবারটা এতদিন ছিল অনেকটা অনিরাপদ। কোনো গোলরক্ষকই যেন ভরসা যোগাতে পারছিলেন না। এমিলিয়ানো মার্টিনেজ তাতে যেন একটু স্বস্তি হয়েই এসেছেন। তার পেছনেও আরেক দারুণ গোলরক্ষক আছে আলবিসেলেস্তেদের; নাম হুয়ান মূসা।

২০১৯ সালে অভিষেক হওয়া এই আর্জেন্টাইন তারকা দেশের হয়ে দুটি ম্যাচও খেলেছেন। আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচেও তিনি ছিলেন স্কোয়াডে। যদিও মার্টিনেজের কারণে মাঠে নামা হয়নি তার। এরপর আতালান্তার হয়ে খেলতে ইতালিতে ফেরেন মূসো।

এসে দেখেন তার প্রেমিকা আন্না আরিয়াদো চমকে দিতে পুরো ঘর সাজিয়ে রেখেছেন। লাভ চিহ্ন দেওয়া বেলুনে ভর্তি করে রেখেছেন ঘর, এক জায়গায় লেখা ‘আমি তোমাকে ভালোবাসি’। এমন চমক সবাইকে জানাতে দেরি করেননি মূসো।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন তিনি। ‍বিপত্তিটা বেধেছে এখানেই। ছবিতে একটা আয়নাও ছিল। ছবিতে তিনি না থাকলেও আয়নায় দেখা গেছে ‘নগ্ন’ মূসোকে।

নিজের ভুল পরে অবশ্য বুঝতে পারেন আর্জেন্টাইন তারকা। ছবিটি ডিলেট করে দেন। নতুন ছবি আপলোড করে লেখেন ‘এটা সঠিক ছবি’। যদিও ততক্ষণে মূসোর কাণ্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মূসোর পরের ছবিতে হাজির হয়েছেন প্রেমিকাও। তার স্টোরিটি নিজের স্টোরিতে শেয়ার করে তিনি লিখেছেন, ‘সৌভাগ্যবান, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি’। 

শাফিন / শাফিন

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে