যে যাই বলুক, ইচ্ছা মতো ছবি দেবো: দিশা
বলিউড অভিনেত্রী দিশা পাটানি মানেই শরীরী উত্তাপে ভরা ছবি। অন্তত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলে এমনটাই দেখা যায়। ক্যারিয়ারের শুরু থেকে এখনো পর্যন্ত নিজেকে মেলে ধরতে বরাবরই পছন্দ করেন তিনি।
দিশা কখনো অর্ধনগ্ন হয়ে, কখনো কেবল অন্তর্বাস পরে ছবি শেয়ার করেন। এ নিয়ে সমালোচনা, বিতর্ক কম হয়নি। কিন্তু বিতর্ক নিয়ে মাথা ঘামানোর সময় কোথায় দিশার। নিজের ইচ্ছেমতো চলতেই যে তিনি ভালোবাসেন।
সম্প্রতি খোলামেলা ছবি পোস্ট করা নিয়ে সোজাসাপ্টা মন্তব্য করেছেন দিশা। বলেন, ‘ইনস্টাগ্রাম আমার কাছে নিজেকে প্রকাশ করার মঞ্চ। এখানে নিজের মর্জিমতো ছবি দিই, কথা বলি। কে কী নেতিবাচক মন্তব্য করছে, সেটা দেখার সময় কই! নিজের মতো জীবন উপভোগ করি। কিছু কিছু বিষয়ের ছবি দিয়ে আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিই। এটা নিয়ে যে যা খুশি বলুক।’
প্রসঙ্গত, ২০১৫ সালে তেলেগু সিনেমা ‘লোফার’ দিয়ে আত্মপ্রকাশ করেন দিশা পাটানি। এরপরের বছর তিনি বলিউডে নাম লেখান। সিনেমার নাম ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। পরবর্তীতে ‘বাঘি ২’, ‘ভারত’ ও ‘মালাং’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন দিশা।
এদিকে বর্তমানে তার হাতে রয়েছে ‘এক ভিলেন রিটার্নস’ ও ‘যোধা’ সিনেমাগুলো। দুটি সিনেমাই অ্যাকশন ঘরানার। প্রথমটিতে তার সঙ্গে আছেন জন আব্রাহাম ও অর্জুন কাপুর। দ্বিতীয় সিনেমায় আছেন সিদ্ধার্থ মালহোত্রা।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল