প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে আলোচনা নতুন কিছু নয়। গ্ল্যামারের এই জগতে অনেক সময়ই দেখা যায় ক্ষমতার অপব্যবহার, অস্বস্তিকর আচরণ ও যৌন হয়রানির মত নানা ঘটনা। বিভিন্ন সময়ে বহু অভিনেত্রী এ নিয়ে মুখ খুলেছেন। এবার নিজের সঙ্গে ঘটে যাওয়া অস্বস্তিকর ও ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী মৌনি রায়।
সম্প্রতি অপূর্বা মুখিজার সঞ্চালিত অনুষ্ঠান ‘স্পাইস ইট আপ’–এ অতিথি হয়ে এসেছিলেন মৌনী। সেখানে তিনি জানান, সরাসরি কাস্টিং কাউচের অভিজ্ঞতা হয়নি তার; কিন্তু ২২ বছর বয়সে এক ব্যক্তি তার সঙ্গে বাজে আচরণ করেছিলেন।
তিনি জানান, সময়টা ছিল ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে। কখন তার বয়স ২২ বছর। একদিন তিনি প্রযোজনা সংস্থার অফিসে গিয়েছিলেন এবং সিনেমা নিয়ে আলোচনা চলছিল। আলোচনার মাঝেই একটি দৃশ্যের কথা আসে, যেখানে নায়িকা সুইমিং পুলে জ্ঞান হারায় আর নায়ক তাকে তুলে এনে মাউথ-টু-মাউথ রেসাসিটেশন দেয়। এরপর যা ঘটে, তা মৌনির জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত।
কোনো রাখঢাক না করেই সেই ব্যক্তি হঠাৎ মৌনিকে ধরে তাঁর মুখের ওপর নিজের মুখ রেখে দৃশ্যটি দেখানোর চেষ্টা করেন-যেন সত্যিই শ্বাস-প্রশ্বাস দিচ্ছেন।
মৌনি বলেন, ‘সেদিন আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মুহূর্তটাই বুঝতে পারেননি কী ঘটছে। আমি কাঁপতে শুরু করলাম এবং সেখান থেকে দৌড়ে নিচে নেমে আসি। সেই ঘটনা আমাকে অনেকদিন ধরে পীড়া দিয়েছে।’
টেলিভিশন জগত থেকেই তাঁর যাত্রা শুরু। পরে ‘কিউকি সাস ভি কভি বহু থি’, ‘দেব কে দেব মহাদেব’, ‘নাগিন’-এর মতো জনপ্রিয় সিরিয়ালের মাধ্যমে ব্যাপক খ্যাতি পান। এরপর ‘গোল্ড’ দিয়ে তাঁর বলিউড অভিষেক। ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো বড় বাজেটের ছবিতেও নিজের ছাপ রেখেছেন তিনি।
আগামীতে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ নামের রোমান্টিক কমেডি ছবিতে দেখা যাবে মৌনি রায়কে। তবে তাঁর এই স্বীকারোক্তি আবারও বলিউডের গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা কঠিন বাস্তবতাকে সামনে এনে দিল। সূত্র: হিন্দুস্তান টাইমস ও দ্য ওয়াল
Aminur / Aminur
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক
প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী
কৌশানি এবার ‘চন্দ্রমুখী’
অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা
শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা
কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে