বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’
শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে বলিউডে তুমুল আলোচনা। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের অ্যাকশন সিকোয়েন্স এবং তারকাবহুল কাস্ট; সব মিলিয়ে এটিকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার প্রাথমিক বাজেট ছিল ১৫০ কোটি রুপি। তবে গল্পের বিস্তার ও ভিএফএক্স-নির্ভর অ্যাকশন দৃশ্য যোগ হওয়ায় চূড়ান্ত বাজেট দাঁড়িয়েছে প্রায় ৩৫০ কোটি রুপিতে। এ খরচের মধ্যে এখনও প্রোমোশন বা বিপণনের ব্যয় অন্তর্ভুক্ত নয়।
প্রথমদিকে ‘কিং’ পরিকল্পনা করেছিলেন পরিচালক সুজয় ঘোষ, মাঝারি পরিসরের একটি থ্রিলার হিসেবে। পরে সিদ্ধার্থ আনন্দ প্রকল্পে যুক্ত হন এবং শাহরুখের সঙ্গে বসে পুরো পরিকল্পনা নতুনভাবে সাজান। তাদের লক্ষ্য ছিল, ভারতীয় দর্শকদের এমন এক অ্যাকশন অভিজ্ঞতা দেওয়া, যা আগে কখনও দেখা যায়নি।
সিনেমাটিতে থাকবে ছয়টি বড় আকারের অ্যাকশন সিকোয়েন্স। তিনটি বাস্তব লোকেশনে, আর তিনটি বিশেষভাবে নির্মিত সেটে। শাহরুখ খানের পরিচয় দৃশ্যেই ব্যয় হচ্ছে বিপুল অর্থ, যা সিনেমার অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।
‘কিং’ এর প্রযোজনায় রয়েছে করছেন গৌরী খান ও মমতা আনন্দ। শাহরুখ নিজেও নাকি প্রযোজক হিসেবে যুক্ত আছেন।
২০২৬ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। এর এক বছর আগেই ‘কিং’ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ট্রেড বিশ্লেষকরা বলছেন, এটি শাহরুখের ক্যারিয়ারের অন্যতম বড় প্রজেক্ট হতে যাচ্ছে এবং মুক্তির পর ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনাও প্রবল।
Aminur / Aminur
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী
সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী