ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ১১:৪৬

বলিউডের একসময়ের জনপ্রিয় জুটি ছিলেন অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডন। তাদের সম্পর্ক বাগদান পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত টেকেনি। বহু বছর পর সম্প্রতি সেই পুরনো সম্পর্ক ও বাগদান ভেঙে যাওয়া নিয়ে কথা বলেছেন রাবিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সেই ঘটনা নিয়েই কথা বললেন অভিনেত্রী।  
‘মোহরা’ ছবির সময় অক্ষয় ও রাবিনার ঘনিষ্ঠতা বাড়ে, যা তৎকালীন বলিউডে বহুল চর্চিত ছিল। নব্বইয়ের দশকের শেষে পারিবারিকভাবে তাদের বাগদানও সম্পন্ন হয়েছিল বলে জানা যায়। তবে কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়।
সাক্ষাৎকারে রাবিনাকে প্রশ্ন করা হয়, কেন মানুষ এখনও অক্ষয়ের সঙ্গে তার ভেঙে যাওয়া বাগদান নিয়ে আলোচনা করে। উত্তরে রাবিনা বলেন, ‘আমি তো সেসব ভুলেই গেছি।’
অভিনেত্রী আরও বলেন, ‘হ্যাঁ, কিছু অনস্ক্রিন জুটি সত্যিই মানুষ ভুলতে পারে না। ‘মোহরা’-র সময় আমরা হিট জুটি ছিলাম। এখনও যখন কোথাও দেখা হয়, খুব স্বাভাবিকভাবে গল্প হয়। সবাই নিজের জীবনে এগিয়ে যায়। আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়। আর আমার একটাই বাগদান ভাঙা— সেটাই এখনও লোকের মাথায় ঘুরছে! কেন জানি না। সবাই তো জীবনে এগিয়ে যায়, কারও বিবাহবিচ্ছেদ হয়, কেউ নতুনভাবে শুরু করে। এতে এত ভাবনার কী আছে?’
বর্তমানে রাবিনা ব্যবসায়ী অনিল থাডানির সঙ্গে ২১ বছরের দাম্পত্য জীবন পার করছেন। তাদের মেয়ে রাশা থাডানি এ বছরই বলিউডে পা রেখেছেন। অন্যদিকে, অক্ষয় কুমার ২০০১ সালে অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন।
এদিকে দীর্ঘ বিরতির পর রাবিনা ও অক্ষয় আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নামের একটি ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে।

 

Aminur / Aminur

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়