বাগদানের আংটি দেখালেন রাশমিকা!
দীর্ঘদিন ধরেই দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে অভিনেত্রী রাশমিকা মান্দানার বাগদান নিয়ে জোর আলোচনা চলছে। যদিও এই বিষয়ে দু'জনের কেউই এখনো মুখ খোলেননি। ফলে তাদের অনুরাগীদের মধ্যে কৌতূহল ও জল্পনা ক্রমশ বাড়ছে।
এই জল্পনার মধ্যেই রাশমিকা সম্প্রতি তার নতুন সিনেমা ‘গার্লফ্রেন্ড’-এর প্রচারের জন্য অভিনেতা জগপতিবাবুর একটি টক শোতে উপস্থিত হয়েছিলেন। আর সেখানেই তিনি প্রথমবার ক্যামেরার সামনে তার হাতের আংটি দেখালেন।
অনুষ্ঠানটির প্রোমো প্রকাশ্যে আসার পর দেখা যায়, টক শো চলাকালীন বারবার রশ্মিকাকে 'বিজয়'-এর নাম ধরে মজার ছলে নানা প্রশ্ন করা হচ্ছে। তখনই হাতের একটি আংটি তুলে ধরেন এই অভিনেত্রী। জানা যাচ্ছে, এই আংটিগুলোর মধ্যে একটি তার বাগদানের আংটি!
সঞ্চালক জগপতি বাবু কৌতুক করে রশ্মিকাকে জিজ্ঞাসা করেন, ‘বিজয় সেতুপতির ভক্ত এবং থালাপতি বিজয়ের ভক্ত সেই বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে কি শুধুই বন্ধুত্ব? নাকি কি তুমি এই বিজয়ের (সাফল্যের) মালিক?"’
জগপতি বাবুর এমন কথায় হেসে ওঠেন রাশমিকা। রাশমিকা আঙুলের আংটির সঙ্গে কি তার জীবনের কোনো বিশেষ মুহূর্ত জড়িয়ে আছে? এই প্রশ্নে অবশ্য চুপ থাকেননি অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার আঙুলের সব আংটিই খুব গুরুত্বপূর্ণ।’
সঙ্গে সঙ্গেই জগপতি বাবু বলেন, ‘আমি নিশ্চিত এর মধ্যে একটি তোমার অত্যন্ত প্রিয় এবং এর পেছনে একটি ইতিহাসও আছে।’ সঞ্চালকের এই কথায় একগাল হাসি দিয়ে সম্মতি জানান রাশমিকা।
Aminur / Aminur
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী
সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী