ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-১১-২০২৫ দুপুর ১২:১৮

ওপার বাংলার চলচ্চিত্রে ফের অভিনয়ে ফিরলেন অভিনেত্রী ও রাজনীতিক সায়নী ঘোষ। দীর্ঘদিন পর তাকে দেখা যাবে রামকমল মুখার্জির নতুন ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ। তবে সায়নীর ভাষায়, এটা তার ঘরে ফেরা নয়, বরং নতুন অভিজ্ঞতা। 
গট ৭ নভেম্বর মুক্তি পেয়েছে ছবিটির গান ‘সোনা বন্ধু রে’, কণ্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী। আগামী ২১ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে পুরো সিনেমাটি। ছবিতে কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, রাজনন্দিনী পাল, চান্দ্রেয়ী ঘোষসহ রয়েছেন সায়নী ঘোষ।
সায়নী জানান, ছবিতে তিনি ‘সরস্বতী’ নামের এক গৃহকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাদের বাড়িতে যে দিদিরা কাজ করেন, তাদের জীবনকে কেন্দ্র করেই গল্পটি তৈরি।’ 
অভিনেত্রী আরও বলেন, ‘এর আগে তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিকোণ থেকে খুব কম গল্পই বলা হয়েছে, তাই এই কাজটা আমার কাছে বিশেষ।’
রাজনীতিতে যোগ দেওয়ার পর অভিনয়ে সায়নীকে কমই দেখা যায়। তিনি এখন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। রাজনীতিতে আসার পর ‘গ্ল্যামার বাড়ানোর অভিযোগ’ নিয়ে সায়নী বলেন, ‘আগে অনেকে ভাবতেন অভিনেত্রীরা রাজনীতিতে আসেন শুধু পরিচিতির জন্য। কিন্তু আমি মনে করি, আমি সেই ধারণাটা ভাঙতে পেরেছি।’

 

Aminur / Aminur

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?