বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?
হলিউড অভিনেত্রী সিডনি সুইনি সম্প্রতি সংগীত উদ্যোক্তা স্কুটার ব্রাউনের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে; বিশেষ করে, কেন তিনি সবসময় নিজের চেয়ে অনেক বেশি বয়সী পুরুষদের প্রতি আকৃষ্ট হন, তা নিয়ে।
২৮ বছর বয়সী সুইনির নতুন প্রেমিক স্কুটার ব্রাউনের বয়স ৪৪। এর আগে তিনি সাত বছর সম্পর্ক ছিলেন ব্যবসায়ী জনাথন দাভিনোর সঙ্গে, যার বয়সও ৪২ বছর। তাদের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা ‘ফিফটি-ফিফটি ফিল্মস’ এর কার্যক্রম এখনও চলমান।
সম্পর্কে বয়সের এই বড় পার্থক্য নিয়ে অনেকের কৌতূহল থাকলেও, বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম ডেইলি মেইলকে এর ব্যাখ্যা দিয়েছেন সম্পর্ক বিশেষজ্ঞ ও যৌন-মনোবিজ্ঞানী সোফি রোস। তার মতে, এমন সম্পর্কের পেছনে সাধারণত মানসিক নিরাপত্তা ও আবেগীয় স্থিতির আকাঙ্ক্ষা কাজ করে।
সোফি বলেন, ‘যারা সম্পর্কের স্থায়িত্ব নিয়ে অনিশ্চিত বোধ করেন, তারা প্রায়ই এমন সঙ্গী খোঁজেন যিনি স্থির, পরিণত এবং নির্ভরযোগ্য। বড় বয়সের মানুষ সেই নিরাপত্তার অনুভূতি দিতে পারেন।’
তিনি আরও বলেন, ‘সব সময় এটা মানসিক আঘাতের ফল নয়। কেউ কেউ বয়সের তুলনায় বেশি পরিণত হয় এবং সমবয়সীদের সঙ্গে মানিয়ে নিতে পারে না।’
উল্লেখ্য, সিডনি সুইনি বর্তমানে হলিউডের অন্যতম আলোচিত তারকা। তার সম্পদের পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন ডলার।
Aminur / Aminur
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক
প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী
কৌশানি এবার ‘চন্দ্রমুখী’
অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা
শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা
কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে