ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ২:৫২

এ প্রজন্মের সংগীতশিল্পী মেহজাবীন মেহা। সম্প্রতি আমেরিকার মিশিগান স্টেটে এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করেছেন। গত রবিবার ইম্পেরিয়াল ইভেন্টের আয়োজনে এই অনুষ্ঠানটি ছিল সংগীতপ্রেমীদের জন্য এক আনন্দঘন আয়োজন। এতে অংশ নেন বাপ্পা মজুমদার, দলছুট ব্যান্ড, মেহজাবীন মেহা, টেন অ্যান্ড হাফ মাইলস এবং মেলোডি মেকারস।

নিজের অভিজ্ঞতা শেয়ার করে মেহজাবীন মেহা বলেন, বাপ্পা দার সঙ্গে এটি আমার প্রথম শো। তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। দর্শকের প্রশংসা আর ভালোবাসা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আবারও সুযোগ পেলে মিশিগানে যেতে চাই।

তিনি আরও জানান, কিছুদিন আগেই একই স্টেজে জেমসের সঙ্গে গান করার সুযোগ পেয়েছিলেন। বর্তমানে স্বামী ও একমাত্র কন্যাকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। মেহা বলেন, বাংলাদেশের সিনিয়র শিল্পীদের সঙ্গে প্রতিবার স্টেজে গাইলে নতুন কিছু শেখার সুযোগ পাই, যা আমাকে আরও সমৃদ্ধ করে।

১৯৯৯ সালের ২৭ এপ্রিল ঢাকার দক্ষিণখানে জন্ম নেওয়া মেহা পারিবারিকভাবেই সংগীতচর্চা শুরু করেন। তার মা ছিলেন সংগীতশিল্পী আর স্বামীও গানের মানুষ এই পরিবেশই তাকে নিয়মিত চর্চায় অনুপ্রাণিত করে। রুনা লায়লার গান তার প্রিয়। ভবিষ্যতে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে একই মঞ্চে গান করার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, সবার দোয়া আর ভালোবাসা নিয়ে সংগীত দিয়েই মানুষের মন জয় করতে চাই।

এমএসএম / এমএসএম

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?