রিয়াজের ডাকে সাড়া দিলেন বুবলী!
ঢাকাই সিনেমার সফলতম নায়কদের একজন রিয়াজ। নব্বই দশক থেকে শূন্য দশক অব্দি অনেক নন্দিত সিনেমা উপহার দিয়েছেন। যদিও এখন তিনি অভিনয় থেকে দূরে, তবে জুড়ে আছেন সিনেমার সঙ্গেই।অন্যদিকে শবনম বুবলী এই প্রজন্মের নায়িকা। ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে তার অভিষেক হয়। তারা জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। বর্তমানে শাকিবের গণ্ডি ছাড়িয়ে কাজ করছেন অন্যান্য নায়কদের সঙ্গেও।
দুই প্রজন্মের দুই তারকা রিয়াজ-বুবলীকে হঠাৎ পাওয়া গেল একসঙ্গে। তারা সম্মিলিতভাবে কাজ করবেন স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনির জন্য। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় বড়সড় আয়োজনের মধ্য দিয়ে খবরটি জানানো হয়।
সিম্ফনির শুভেচ্ছাদূত হয়েছেন বুবলী। এ উপলক্ষে একটি অনুষ্ঠান করা হয়। যেটার মার্কেটিং পার্টনার চিত্রনায়ক রিয়াজের প্রতিষ্ঠান পিংক। সুতরাং নায়কের ডাকেই যেন সাড়া দিলেন নায়িকা!
বুবলীকে স্বাগত জানিয়ে রিয়াজ বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির চমৎকার একজন অভিনেত্রী বুবলী। তার ক্যারিয়ার গ্রাফ প্রেরণা দেয়৷ মাস পিপলের কাছে তার গ্রহণযোগ্যতাও দারুণ। তাকে আমরা এই পরিবারে পেয়ে আনন্দিত।’
অপরদিকে রিয়াজকে নিজের আইডল উল্লেখ করে বুবলী বলেন, ‘সিম্ফনির সঙ্গে এই যাত্রাটা আমার কাছে স্পেশাল। আশা করছি অনেক অভিজ্ঞতা হবে। সেইসঙ্গে এখানে এমন একজন মানুষ রয়েছেন, যিনি আমাদের সিনেমার আইকন, আইডল এবং সুপারস্টার। দীর্ঘদিন তিনি এ দেশের সিনেমাকে সার্ভিস দিয়েছেন। তার স্নেহ, উৎসাহ আমি সবসময় পাই। তার সঙ্গে সিম্ফনি নিয়ে কাজ করতে পারব, এটা আমার কাছে অন্যরকম অনুভূতির।’
শুভেচ্ছাদূত হওয়ার সুবাদে আগামী দুই বছর সিম্ফনির প্রচারণায় সক্রিয় থাকবেন বুবলী। তার সঙ্গে বিজ্ঞাপনচিত্রে দেখা যেতে পারে রিয়াজকেও।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল