ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নতুন করে আর বিধিনিষেধ নয়: স্বাস্থ্য ডিজি 


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-২-২০২২ দুপুর ১০:১১

নতুন করে আর কোনো বিধিনিষেধ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংক্রমণ কমে গেলে সেই বিধি-নিষেধ তুলে নিতে আমরা অনুরোধ জানাবো। নতুন নির্দেশনা আসার আগ পর্যন্ত আরোপিত বিধিনিষেধ বলবৎ থাকবে। আপাতত নতুন করে কোনো বিধিনিষেধ দেয়া হবে না।

ডিজি আরো বলেন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট অঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাসেবা প্রদানের জায়গা। এখানে স্বাস্থ্যসেবা ভালোভাবে দেওয়া হয় বলেই রোগীর চাপ বেশি। বিশেষ করে ফিমেল সার্জারি ওয়ার্ডে দেখেছি রোগীর প্রচুর চাপ। এই প্রচণ্ড শীতেও রোগীদের মেঝেতে রাখতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ।

পরে হাসপাতালের নতুন বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এ সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুইয়াসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জামান / জামান

আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু

স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

একদিনেই হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

চলতি বছরে সর্বোচ্চ ১৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৫

ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

হামের শিকার ১০ শিশুর প্রায় ৬ জনই সংক্রমিত হয়েছে হাসপাতালে

বিগত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে আক্রান্ত বেশি

​উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের দন্ত স্বাস্থ্য অধিকার: একটি বাস্তবভিত্তিক পর্যালোচনা