চরফ্যাসনে এমপি জ্যাকবের গরু ও হাঁস-মুরগি বিতরণ
ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে চরফ্যাসন উপজেলা প্রাঙ্গণেেএ গরু, হাঁস-মুরগি ও ঘর বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। এ সময় তিনি ১৩ জনকে ১টি করে গরু, ২০টি হাঁস ১টি হাঁসের ঘর, ২০টি মুরগি ও ১টি মুরগির ঘর এবং গরু, হাঁস ও মুরগির খাদ্য বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন।
আরো উপস্থিত ছিলেন- মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (ফিল্ড সার্ভিস) মাহমুদা খানম, ইলিশসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-পরিচালক মামুন অর রশীদ চৌধুরী, বরিশাল বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার।
শাফিন / জামান
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী
Link Copied