রাজশাহীতে BDAID এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
৫ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় রাজশাহীর পবা উপজেলার দামকুড়া হাট এলাকায় প্রায় ১০০ জন এবং কদম শহর এলাকায় ১৫০ জন মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও BDAID রাজশাহী জেলা শাখার সভাপতি রকি কুমার ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গোদাগাড়ী ৭ নং দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও BDAID রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সোহেল।
শীতবস্ত্র বিতরণ কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে BDAID রাজশাহী জেলা শাখার সভাপতি রকি কুমার ঘোষ বলেন, BDAID সংগঠনটি মুলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন সব সময় গবীব অসহায় মানুষের পাশে থাকে। আপনারা জানেন দেশ ও দেশের মানুষ এখন চরম দুর্যোগ মুহূর্তে অবস্থান করছে। অর্থাৎ এই ক্রান্তিলগ্নে দেশের মানুষ যখন করোনার ভয়ে ভীত অবস্থায় ঘরে অশান্তির প্রহর গুনছে আমরা সেখানে শীতের বস্ত্র হাতে তাদের পাশে দাঁড়িয়েছি। উপর ওয়ালার দয়া ও আশির্বাদ থাকলে আগামীতেও অসহায়দের পাশে থেকে কাজ করব। রকি কুমার ঘোষের এমন বলিষ্ট ইচ্ছে শক্তিকে একাত্মতা প্রকাশ করে অদম্য মনোবল নিয়ে মানবতার জয়গানকে আরও প্রাণবন্ত করেছেন BDAID জেলা শাখার সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সোহেল। তিনি বলেন আল্লাহ যতদিন বাচিঁয়ে রেখেছেন ততদিন আমি ও আমার সংগঠন মানুষের সেবা করে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন, BDAID রাজশাহী শাখার সহ-সভাপতি কল্যান কুমার জয়, অর্থ বিষয়ক সম্পাদক আনারুল ইসলাম জয়, সদস্য শহিদুল ইসলাম রিপন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শুভ ঘোষ, সাবেক ছাত্রনেতা জাকির, শাকিল, নাজমুল, তন্ময়, সুইট, মিহাদ, সাদ, হাসিবুল। এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শাফিন / শাফিন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
আন্তর্জাতিক মানবাধিকার সস্মেলন ২০২৬ যোগদান করবেন সাংবাদিক ও আন্তজার্তিক মানবাধিকারকর্মী চাইথোয়াইমং মারমা
লালমনিরহাটে ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
Link Copied