সয়াবিন তেলের দাম লিটারে আরো ৮ টাকা বাড়ল
বিশ্ববাজারে তেলের দর ঊর্ধ্বমুখী হওয়ায় ফের দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ল। খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা এবং বোতলজাতে ৮ টাকা বাড়ছে। আর প্রতি লিটার পাম তেলে বাড়ছে ১৫ টাকা।এছাড়া ৫ লিটার সয়াবিন তেলের দাম ৩৫ টাকা বাড়ছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে এ দাম কার্যকর হবে। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।
নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮ টাকা বেড়ে ১৬৮ টাকায় এবং খোলা এই তেলের দাম ৭ টাকা বেড়ে ১৪৩ টাকায় বিক্রি হবে। আর লিটারে পাম তেলের দাম ১৫ টাকা বেড়ে ১৩৩ টাকায় বিক্রি হবে। এছাড়া ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৫ টাকা বেড়ে ৭৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২০২১ সালের ১৯ অক্টোবর সয়াবিন তেলের দাম নির্ধারণ করে সরকার। সে অনুযায়ী প্রতি লিটার বোতলজাত এই তেল ১৬০ টাকায় এবং খোলা ১৩৬ টাকায় বিক্রি হতো। আর লিটারপ্রতি পাম তেলের দাম ছিল ১১৮ টাকা। এছাড়া ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৭৬০ টাকায় বিক্রি হতো।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘গত ১৯ জানুয়ারি তেল ব্যবসায়ীদের সঙ্গে বসেছিলাম আমরা। তাতে দেখা যায়, বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারে সয়াবিন তেলের মূল্য অ্যাডজাস্ট করা দরকার। অন্যথায় তাদের লোকসান হবে। ওই দিনই তারা জানান, ইতোমধ্যে ২০০ কোটি টাকা লস হয়েছে। এমন হলে এলসি খুলতে পারবেন না ব্যবসায়ীরা। তাই জানুয়ারির ফিগারসহ ক্যালকুলেট করে আমরা এই দাম ঠিক করলাম।’
এমএসএম / জামান
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়