বিপিএল দেখতে সিলেট যাচ্ছেন সিডন্স
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন জেমি সিডন্স। দুই বছরের জন্য এই দায়িত্ব নিতে গত বুধবার বাংলাদেশে এসেছেন তিনি। ঢাকায় পৌঁছে বসে থাকেননি। পরের দিনই হোটেল থেকে ছুটেছেন বিসিবিতে। মিরপুরে দেখেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। বিপিএল এবার ঢাকা পর্ব শেষে সিলেট পর্বে। এখনো কাজের পরিধি ঠিক না হলেও বিপিএল দেখতে সিলেটে ছুটে যাচ্ছেন সিডন্স।
আজ (সোমবার) সকালে সিমন্সের ঢাকা থেকে সিলেট যাওয়ার কথা আছে। আজ থেকে টানা তিন দিন সিলেটে বিপিএলের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে জানানো হয়েছে, সবগুলো খেলা মাঠে বসে দেখবেন সিমন্স।
জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। সিডন্সের অধীনে বাংলাদেশ দল ১৯ টেস্টের মধ্যে ২টি জিতেছে, হেরেছে ১৬টি।
ওয়ানডেতে ৮৪ ম্যাচে ৩১ জয়ের বিপরীতে পরাজয় ছিল ৫৩ ম্যাচে। টি-টোয়েন্টি ফরম্যাটের ৮ ম্যাচে সবগুলোই হেরেছিল বাংলাদেশ। তবে সিডন্সের সবচেয়ে বড় অবদান ছিল আজকের এই পঞ্চপাণ্ডব তৈরিতে ভূমিকা রাখা। তার আমলে টাইগার ব্যাটসম্যানদের উন্নতি ছিল চোখে পড়ার মতো। এখনও সাকিব-তামিমরা তাদের পারফর্মেন্সের কৃতিত্ব সিডন্সকে দেন।
শাফিন / শাফিন
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম