ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ইতিহাস গড়ে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-২-২০২২ দুপুর ১২:৪১

নিজেকে পৃথীবির সবচেয়ে সুখী মানুষ দাবি করতেই পারেন তিনি। ম্যাচে পেনাল্টি মিসে দলকে বিপদে ফেলেছিলেন। সেখান থেকে সেই সাদিও মানে জেতালেন দলকে। এই ফরোয়ার্ড টাইব্রেকারে শেষ শটে করলেন গোল। মিশরকে হারিয়ে সেনেগাল পেয়ে গেল আফ্রিকান নেশন্স কাপের প্রথম শিরোপা। 

রোববার রাতে ক‍্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে ফাইনালের নির্ধারিত সময় ছিল সমতা। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও গোলশূন‍্য। তারপর খেলা গড়ায় টাইব্রেকারে। ৪-২ গোলে জিতে প্রথমবারের মতো নেশন্স কাপের ট্রফি জিতল সেনেগাল।

করোনাকালের এই লড়াইয়ে যোগ্য দল হিসেবেই ট্রফি জিতেছে সেনেগাল। আক্রমণাত্মক ফুটবলে তারা ব্যস্ত করেছে মিশরের রক্ষণভাগ। আর মিশর নেতিবাচক ফুটবল খেলে ম্যাচটা নিয়ে গেছে টাইব্রেকারে। আর সেখানে বাজিমাত সাদিও মানের। হতাশা নিয়েই বিদায় নেন মোহাম্মদ সালাহরা।

ফাইনালের পঞ্চম পেনাল্টিটি ছিল সেনেগালের ইতিহাস গড়ার। যেখানে সাদিও মানের দিকে তাকিয়ে ছিল সেনেগাল। হতাশ করলেন না তিনি। ডান পায়ের শটে গড়লেন নতুন এক ইতিহাস। মিশরকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের আফ্রিকান নেশন্স কাপ এনে দিলেন দেশকে!

শাফিন / শাফিন

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান