ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

পূর্ণ শক্তির দল নিয়ে পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-২-২০২২ দুপুর ২:৫২

অ্যাশেজে দারুণ একটা সময়ই কাটিয়েছে অস্ট্রেলিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী ইংলিশদের হারিয়েছে ৪-০ ব্যবধানে। এরপরই ২৪ বছর পর প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে পা রাখবে দলটি। সেই সিরিজকে সামনে রেখে এবার টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে দলটি। টেস্ট সিরিজের জন্য ঘোষিত সেই দল রীতিমতো তারায় ঠাসা, পূর্ণ শক্তি নিয়েই পাক মুল্লুকে পা রাখছে অজিরা।

সেটা হবে কি-না, এ নিয়ে ছিল সংশয়। ইংলিশরা বিশ্বকাপের ঠিক আগে বাতিল করেছিল সিরিজ। নিউজিল্যান্ড পাকিস্তানের মাটিতে পা রেখেও সিরিজ শুরুর দিনে সফর বাতিল করে চলে গিয়েছিল দেশটি ছেড়ে। ‘উন্নাসিক’ অস্ট্রেলিয়া কেমন আচরণ করবে, পুরো শক্তির দল পাঠাবে কি-না, তা নিয়েও ছিল শঙ্কা। 

তবে সে শঙ্কা কেটে গেছে আজ দল ঘোষণার পরই। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডদের সবাইকেই পাকিস্তানে পাঠাচ্ছে অজিরা।

অজি দলে গেল অ্যাশেজে অনেকটা আচমকাই সুযোগ পেয়ে গিয়েছিলেন স্কট বোল্যান্ড। এরপর রীতিমতো আগুনে বোলিংয়ে পুড়িয়েছেন ইংলিশদের। সেই পারফর্ম্যান্স দিয়েই পাকিস্তানগামী দলে জায়গা করে নিয়েছেন তিনি। তার সঙ্গে দলে আছেন উসমান খাজাও। 

তিন স্পিনার আছেন এই স্কোয়াডে। ন্যাথান লায়ন, মিচেল সোয়েপসন, আর অ্যাশটন অ্যাগারকে দলে রেখেছেন নির্বাচকরা। দলে আছেন মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিনের মতো দুই পেস বোলিং অলরাউন্ডারও। 

রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে তিন টেস্টের এই সিরিজ শুরু হবে আগামী ৪ মার্চ। এরপর করাচি জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ শুরু হবে আগামী ১২ মার্চ। ২১ মার্চ থেকে সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে লাহোরে।  

অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ (সহ-অধিনায়ক), ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হেইজেলউড, অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, জোশ ইংলিস, উসমান খাজা, মিচেল মার্শ, মাইকেল নেসার, মিচেল সোয়েপসন।

শাফিন / শাফিন

‘এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি’

বাংলাদেশের ২ তারকা ক্রিকেটারকে আইসিসির শাস্তি

সোবহানার ফিফটিতে দুইশ ছাড়ানো সংগ্রহ পেল বাংলাদেশ

এবার ব্যাটিংয়ের সবচেয়ে ভালো পরিবেশ পেয়েছি : কোহলি

খেলতে খেলতে মাঠেই প্রাণ হারালেন ফুটবলার

ইরানের পরিবর্তে ইতালিকে ফুটবল বিশ্বকাপে খেলার প্রস্তাব, যা বলছে দেশটি

মুস্তাফিজের ‘ফাইফার’, কিউইদের উড়িয়ে সিরিজ বাংলাদেশের

কার্টুন দেখে বোলারদের পেটাতে নামেন বৈভব

বিশ্বকাপের সময়ে গণশৌচাগার সংকটে পড়তে পারে নিউইয়র্ক

শান্তর পর লিটনের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন উসমান

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

এবার শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা