টাঙ্গাইল প্রেসক্লাবে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
টাঙ্গাইলে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে ২৩ বছরে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
যুগান্তরের স্টাফ রিপোর্টার জাফর আহমেদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল) এবং অন্যান্য সুধীজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ।
অনুষ্ঠানের শুরুতে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে নবাগত সংসদ সদস্য খান আহমেদ শুভকে ফুলেল শুভেচ্ছা জানান যুগান্তর স্বজন সমাবেশ জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন রশিদ আকন্দ সোনা। পরে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুগান্তরের নিজস্ব প্রতিবেদক জাফর আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৩ বছরে পদার্পণে যুগান্তরের এখন ভরা যৌবন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারাবাহিকতা যুগান্তর যুগ যুগ ধরে রাখবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে যুগান্তর সুখী ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ বির্নিমাণে ভূমিকা রাখবে।
শাফিন / জামান
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে
Link Copied