জায়েদ খানকে নিয়ে আসছে সিদ্ধান্ত, জরুরি বৈঠকে ১৮ সংগঠন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সমালোচনার পারদ এফডিসি ছাড়িয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কে হবেন তা নির্ধারণ করবে আদালত।
এর মধ্যে নির্বাচনী ফলাফলে বিজয়ী জায়েদ খান সাধারণ সম্পাদক হলেও আপিল বোর্ডের রায়ে এ পদে শপথ নিয়েছেন নিপুণ। তবে গতকাল সোমবার হাইকোর্ট আপিল বোর্ডের রায় স্থগিত করে জায়েদকে সাধারণ সম্পাদক পদে থেকে কাজ চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছে। তবে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ। আগামীকাল শুনানি শেষে আসবে রায়।
এদিকে, জায়েদ খানকে ঘিরে চাপা উত্তেজনা দেখা যাচ্ছে চলচ্চিত্রপাড়ায়। আজ মঙ্গলবার এফডিসিতে প্রবেশ করে জানা গেল, শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে চলচ্চিত্র সংগঠনগুলোর নেতাদের প্রবেশ করতে না দেয়াসহ নানা ইস্যুতে তার ওপর নাখোশ সংগঠনগুলো। তাদের নেতারা আজ বসেছেন জরুরি বৈঠকে।
জানা গেছে, বৈঠক থেকে জায়েদ খানকে নিয়ে কঠোর সিদ্ধান্ত আসতে পারে। এমনকি তাকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হতে পারে।
আজ প্রযোজক সমিতির স্টাডি রুমে ১৮ সংগঠনের পক্ষে মুখপাত্র চিত্রনায়ক আলমগীরের নেতৃত্বে চলছে বৈঠক।
শাফিন / জামান
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত