রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চারজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে দুজন মারা গেছেন। এই দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় আরও দুজন মারা গেছেন। এদের একজন রাজশাহীর এবং একজন পাবনা জেলার বাসিন্দা।
গত এক দিনে হাসপাতালের ১৬ নং ওয়ার্ডে ২ জন, আইসিইউ এবং ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে রোগী মারা গেছেন। মারা যাওয়া চারজনই পুরুষ। এদের মধ্যে দুজন ষাটোর্ধ্ব। অন্য দুজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।
এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি রয়েছেন ৬০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৩ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৫ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ জন।
বর্তমানে রাজশাহীর ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৯ জন, নাটোরের ৭ জন, পাবনার ২ জন, কুষ্টিয়ার ২ জন, চুয়াডাঙ্গার একজন, সিরাজগঞ্জের একজন এবং ঝিনাইদহের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ৩৫টিতে। একই দিনে রামেক ল্যাবে ৩৭৫টি নমুনা পরীক্ষায় ৯৯টিতে করোনা ধরা পড়েছে। রাজশাহীর ২৩৪টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৫৪টিতে। জেলায় করোনা শনাক্তের হার ২৪ দশমিক ১৬ শতাংশ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ১১৬টি নমুনা পরীক্ষায় ৩৪টিতে এবং নাটোরে ২৫টি নমুনা পরীক্ষায় ১১টিতে করোনা ধরা পড়েছে। শনাক্তের হার চাঁপাইনবাবগঞ্জে ২৯ দশমিক ৩১ শতাংশ এবং নাটোরে ৪৪ শতাংশ।
জামান / জামান
ভূঞাপুরে কুরআনের পাখিদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ
নেছারাবাদে দাড়িপাল্লার পক্ষে জনসভা, ‘দেশ সংস্কারে হ্যাঁ ভোট’ চাইলেন শামীম সাঈদী
কাপাসিয়ায় বিএনপি প্রার্থীকে এনপিপি প্রার্থীর পূর্ণ সমর্থন
অবশেষে রেলগেটের উচু-নিচু সড়কটি মেরামত হলো কিছুটা স্বস্তির নিঃশ্বাস রাণীনগর বাসীর
শ্রমিক দলের উদ্যোগে শ্রীমঙ্গলে নির্বাচনী জনসভা
রাজস্থলীতে বন্যহাতির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদানের নগদচেক বিতরণ
মোহনগঞ্জে ধনু নদীর পাড় দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ
সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ
মুরাদনগরে নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা
কালকিনিতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল
নাচোলে ধানের শীষের মহিলা সমাবেশে নারীদের ব্যাপক অংশগ্রহণ, উৎসবমুখর পরিবেশ
রামুতে ধানের শীষের সমর্থনে এক জঙ্গ গণমিছিল অনুষ্ঠিত