চাঁদপুরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ
চাঁদপুরের হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুটি উপজেলার ২১ জন নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এরমধ্যে হাজীগঞ্জের ১১ জন এবং শাহরাস্তি উপজেলার ১০ জন চেয়ারম্যান রয়েছেন।
শপথ নেয়া নির্বাচিত চেয়ারম্যানের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে, আপনারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চেয়ারম্যান। যে নির্বাচন হয়েছে সততা স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আপনাদের তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। এজন্যে আপনাদের প্রতি আমার এবং জনগণের প্রত্যাশাও অনেক।
তিনি আরো বলেন, সরকারের অংশ হিসেবে আপনারা যে শপথ নিয়েছেন তার প্রতেকটি বাক্য আপনারা মেনে চলবেন। জনগণের অনেক আশা-আকাঙ্ক্ষা থাকে, আপনাদের মাধ্যমে ইউনিয়নের ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। বর্তমানে চেয়ারম্যানদের বিচারিক ক্ষমতা দেয়া হয়েছে। আপনারা গ্রাম আদালতকে শক্তিশালী করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। এতে মামলার জট কমে আসবে।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাতের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
হাজীগঞ্জ উপজেলা থেকে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- ১নং রাজারগাঁও ইউনিয়নের আলহাজ আব্দুল হাদী মিয়া, ২নং বাকিলা ইউনিয়নের মিজানুর রহমান মিলন, ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের মানিক হোসেন প্রধানীয়া, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের গোলাম মোস্তফা স্বপন, ৫নং সদর ইউনিয়নের ইউসুফ প্রধানীয়া সুমন, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে মজিবুর রহমান মজিব, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নুরুল আমিন হেলাল, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের মোস্তফা কামাল মজুমদার, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে কাজী নুরুর রহমান বেলাল, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে গিয়াস উদ্দিন বাচ্চু ও ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে একেএম মজিবুর রহমান।
অপরদিকে শাহরাস্তি উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যারা হলেন- সুচিপাড়া উত্তর ইউনিয়নের মোস্তফা কামাল মজুমদার, সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের মাহতাব উদ্দিন আহমদ হেলাল, চিতোষী পূর্ব ইউনিয়নের আলম বেলাল, চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, রায়শ্রী উত্তর ইউনিয়নের মোঃ মোশারফ হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের মোঃ আঃ রাজ্জাক, মেহের উত্তর ইউনিয়নের মো. জহিরুল ইসলাম মজুমদার, মেহের দক্ষিণ ইউনিয়নের মো. রুহুল আমিন, টামটা উত্তর ইউনিয়নের মো. ওমর ফারুক দর্জি ও টামটা দক্ষিণ ইউনিয়নের জহিরুল ইসলাম মানিক।
উল্লেখ্য, ২০২১ সালের ২৬ ডিসেম্বর হাজীগঞ্জের ১১টি এবং শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
শাফিন / জামান
নালিতাবাড়ীতে ব্যবসায়ী-ভোটারদের সঙ্গে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর গণসংযোগ
আলোকিত উলিপুর গড়তে হাত পাখায় ভোট দিন,,,,, ডাক্তার আক্কাস আলী
রাজস্থলীতে দু মূখি মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন গুরুতর আহত, একজনের অবস্থা আশংকাজনক
গজারিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
নির্ধারিত সময়ের ১০ দিন আগেই বন্ধ হলো কেরুজ চিনিকলের মাড়াই মৌসুম: লক্ষ্যমাত্রা অর্জনে হোঁচট
মানুষ, পরিবেশ ও উন্নয়নের প্রতিশ্রুতিতে নির্বাচনী মাঠে প্রীতম দাশ
সলঙ্গাকে পৌরসভা বানানোর প্রতিশ্রুতি"রফিকুল ইসলাম খাঁন
আনোয়ারায় কেইপিজেড বিএনপির আমলে হয়েছে - সরওয়ার জামাল নিজাম
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ- পিপিএম,
মানিকগঞ্জে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের নিয়ে মাঠ দিবস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নোয়াখালীতে যৌথ বাহিনীর মহড়া
বকশীগঞ্জে বাস কাউন্টার থেকে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার