মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
নওগাঁর মান্দায় ৪০ পিস নেশাজাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে উপজেলা কোর্ট মসজিদের দক্ষিণ পাশের একটি আমবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলা গেট এলাকার মাহমুদুল হক (৪৫), চকরামাকান্ত পূর্বপাড়ার গ্রামের সুজন হোসেন (২৭), বড়পই উত্তরপাড়ার গ্রামের আব্দুল হাকিম (২৪) এবং একই এলাকার ইকবাল হোসেন (৩৫)।
পুলিশ জানায়, ওই আমবাগানে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালানোর চেষ্টাকালে চারজনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৪০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩,৬০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে এলাকায় খুচরা মাদক বিক্রি করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Aminur / Aminur
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত