ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

অসচ্ছল শিক্ষার্থী মাসুদ রানার ভর্তির ব্যবস্থা করল ছাত্রলীগ


মাসুম বিল্লাহ photo মাসুম বিল্লাহ
প্রকাশিত: ৯-২-২০২২ রাত ৮:৪৮
নীলফামারী জেলার মাসুদ রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও ভর্তির ব্যবস্থা হচ্ছিল না। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রকিবুল ইসলাম ঐতিহ্যের দৃষ্টিগোচর হলে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আপেল মাহমুদকে জানান। তিনি এবং ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুরঞ্জন ঘোষ দুজন বিএম শাবাব ফাউন্ডেশনকে জানালে মাসুদের ভর্তির ব্যবস্থা করা হয়।
 
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি আপেল মাহমুদ বলেন, দরিদ্র ঘরে জন্ম নেয়া অন্যায় কিছু নয়। মাসুদসহ বাংলাদেশের যে সকল অসচ্ছল শিক্ষার্থী রয়েছে তাদের পাশে দাঁড়াতে বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর। মাসুদ রানাকে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাগতম।
 
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি এবং ডাকসুর সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, এরকম হাজারো মাসুদ রানার স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কাজ করছে। আমরা বাংলাদেশের সকল ধনাঢ্য এবং স্বাবলম্বী মানুষকে এরকম অসচ্ছল শিক্ষার্থী যারা রয়েছে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাসুদ রানা ভর্তি হতে পেরে সে এবং তার পরিবার খুবই খুশি। মাসুদ রানাৱ স্বপ্ন পূরণ হওয়ার জন্য ছাত্রলীগ কেন্দ্রীয় নেতাদের এবং বিএম শাবাব ফাউন্ডেশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

এমএসএম / জামান

নিজের সুবিধায় আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি : মঞ্জু

পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : আমান

সরকার অন্যায়ের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিলে জনগণ পাশে থাকবে : রিজভী

প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে

অনেক ডিসেম্বর আসবে,শেখ হাসিনা আসবে না: রাশেদ খান

তুরস্কের সঙ্গে আমাদের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে : বিরোধীদলীয় নেতা

মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা, ভিত্তিহীন বললো জামায়াত

আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী : আসিফ মাহমুদ

রাষ্ট্র-রাজনীতিতে ওলামাদের উপেক্ষার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম

গার্মেন্টসের চেয়েও বড় সম্ভাবনা কুটির শিল্পে, প্রয়োজন প্রশিক্ষণ ও প্রচার