ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

রামেক হাসপাতালে আরো ৩ জনের মৃত্যু


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ১০:৫৬

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত এক দিনে করোনায় নওগাঁ ও নাটোরের একজন করে মারা গেছেন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন রাজশাহীর একজন। গত ২৪ ঘণ্টায় আইসিইউতে একজন এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ২ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। এই তিনজনের দুজনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৫৮ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬০। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি একজনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ জন রোগী। বর্তমানে রাজশাহীর ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৯ জন, নাটোরের ১০ জন, পাবনার একজন, কুষ্টিয়ার একজন চুয়াডাঙ্গার একজন, সিরাজগঞ্জের একজন এবং ঝিনাইদহের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে বুধবার (৯ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ২০টিতে। একই দিনে রামেক ল্যাবে ৩৭২টি নমুনা পরীক্ষায় ৯৬ টিতে করোনা ধরা পড়েছে।

রাজশাহীর ১৭৭টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৪০টিতে। জেলায় করোনা শনাক্তের হার ২২ দশমিক ২২ শতাংশ। এ ছাড়া নাটোরের ১১০টি নমুনা পরীক্ষায় ৩২টিতে এবং জয়পুরহাটের ৭০টি নমুনা পরীক্ষায় ২২টিতে করোনা ধরা পড়েছে। শনাক্তের হার নাটোরে ২৯ দশমিক ০৯ শতাংশ এবং জয়পুরেহাটে ৩১ দশমিক ৪৩ শতাংশ।

জামান / জামান

মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪

জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে

কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট

ধামইরহাটে মাশতা ইন্টারন্যাশনালের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বাঁশখালীতে পুলিশের অভিযানে মাদক ও জুয়া চক্রের ১৪ সদস্য আটক

জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব কামরুল হাসান গরীবের উপস্থিতিতে জমজমাট প্রীতি কাবাডি ম্যাচ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কে হাঁটু পানি; জনদুর্ভোগ

ইউএনও র্উম্মে মুসলিমা’র অভিজ্ঞতা আর দূরদর্শিতায় পাল্টে যাচ্ছে করিমগঞ্জের চিত্র

​রাণীনগরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি সচেতনতা ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত