পাইপলাইন তৈরিতে গতি ফেরাচ্ছে বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হলেই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। যেখানে ৩টি ওয়ানডে সঙ্গে ২ ম্যাচের টি-টোয়েন্টির সূচি আছে দুই দলের। তবে এই সিরিজে দল ঘোষণার জন্য কপালে চিন্তার ভাঁজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের। ওপেনারদের কেউই ছন্দে নেই। এমনকি পাইপলাইনেও নেই কোনো ওপেনার। বিসিবির পাইপলাইন তৈরির কার্যক্রম হয় মূলত হাইপারফরম্যান্স ইউনিটে। করোনাভাইরাস আর ক্রিকেরটীয় ব্যস্ততার কারণে এইচপির ক্যাম্প বন্ধ আছে দীর্ঘদিন।
মূলত জাতীয় দলের উপযোগী করে খেলোয়াড় প্রস্তুতের লক্ষ্যে বেশ কয়েকবছর ধরে হাই পারফরম্যান্স ক্যাম্প পরিচালনা করছে বিসিবি। এবার পাইপলাইন তৈরিতে গতি ফেরাচ্ছে ক্রিকেট বোর্ড। চলতি বছর এইচপি ক্যাম্পকে ঘিরে লম্বা পরিকল্পনা সাজানো হয়েছে। যদিও আগামী মার্চ মাসের শুরুতে ক্যাম্প হওয়ার কথা ছিল, তবে এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সূচি থাকায় জুন থেকে ক্যাম্প আয়োজনের ভাবনা বিসিবির।
বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় বলছিলেন, ‘আমরা এখন টার্গেট করেছি যে, প্রিমিয়ার লিগের পর। সাধারণত এই সময়টাতেই আমাদের ফাঁকা থাকে এইচপির প্রোগ্রাম করার জন্য। আমাদের বিদেশী কোচ যারা আছেন, তাদেরকেও আমরা সেভাবেই জানিয়ে রেখেছি।’
এবার এইচপি ক্যাম্পে সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের আধিক্য থাকবে। ১ মাস ক্যাম্পের পর জুলাই মাসে আয়ারল্যান্ড সফর করবে এইচপি ইউনিট। যেখানে ১টি চারদিনের ম্যাচের সঙ্গে ওয়ানডে আছে ৫টি। সেখান থেকে ফিরে আগস্ট-সেপ্টেম্বরে আবার চলবে কন্ডিশনিং ক্যাম্প। এরপর শ্রীলঙ্কা সফর করবে এইচপি দল। কথা চলছে পাকিস্তান, ওয়েন্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে। এছাড়া এশিয়ান গেমসে অংশ নেবে এইচপি ইউনিট।
দুর্জয় বলেন, ‘নতুন একটা ইভেন্ট আসছে এশিয়ান গেমস। এখানে অনুর্ধ্ব-২৩ দল খেলে। আসলে এইচপির দলটাই এখানে কোয়ালিফাই করবে। এবং এইচপি দলই যাবে। এছাড়া জুলাইতে আমাদের আয়ারল্যান্ড সফর আছে। তো এটার জন্য জুন থেকে ক্যাম্প হবে। আর সেপ্টেম্বরে এশিয়ান গেমস।’
শাফিন / শাফিন
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ