বিপিএলের পয়েন্ট টেবিলে কে কোথায়
গত ২১ জানুয়ারি শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের পর্দা নামবে আগামী ১৮ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের প্লে-অফের আগে রাউন্ড রবিন লিগে বাকি আছে মাত্র ৪ ম্যাচ। এ পর্যন্ত মাঠে গড়ানো ২৬ ম্যাচে পরের পর্ব নিশ্চিত করেছে দুই দল- ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৬ দলের বিপিএলে এখন পর্যন্ত বাদ পড়ার তালিকায় নাম তুলেছে সিলেট সানরাজার্স। বাকি ৩ দল খুলনা টাইগার্স, মিনিস্টার ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে মধ্য থেকে ২ দল পাবে প্লে-অফের টিকিট।
ঢাকা তাদের শেষ ম্যাচটি খেলবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বরিশালের বিপক্ষে। শুক্রবারের এই ম্যাচে ঢাকা জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে তাদের প্লে-অফে অংশগ্রহণ। তার আগে খুলনা ও কুমিল্লার ম্যাচ রোমাঞ্চ ছড়াবে। সেই ম্যাচে খুলনা হেরে গেলেও সুযোগ থাকবে মুশফিকদের। চট্টগ্রাম তাদের শেষ ম্যাচে সিলেটের মুখোমুখি হবে। সেই ম্যাচে চট্টগ্রাম জিতলেও মুশফিকরা শেষ ম্যাচ জিতে শেষ চারে যাওয়ার সুযোগ পেতে পারেন, কারণ রান রেটে এখন চট্টগ্রামের চেয়ে এগিয়ে আছে খুলনা।
চট্টগ্রামের জন্য কাজটা বেশ চ্যালেঞ্জিং। নিজেদের শেষ ম্যাচে জয় নিশ্চিতের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকে। এ ক্ষেত্রে ঢাকার হার হতে পারে চট্টগ্রামের প্লে-অফে যাওয়ার সহজ পথ।
শাফিন / শাফিন
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম