ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সন্ত্রাস জঙ্গীবাদ দূরীকরণে আনসার বাহিনী বিশেষ ভূমিকা রাখছে : প্রধানমন্ত্রী


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ৪:৩
বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে, রেশন, বেতন ভাতা বাড়ানো হয়েছে। সদস্যরা যেন ব্যাংক ঋণ নিয়ে কাজ করতে পারে সেজন্য আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক করা হয়েছে।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমীর ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২ তম জাতীয় সমাবেশে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। তাই প্রতিটি প্রতিষ্ঠানকে উন্নত করার জন্য বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছি।  সন্ত্রাস, জঙ্গীবাদ দূরীকরণে আনসার বাহিনী বিশেষ ভূমিকা রাখছে উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশ শান্তির দেশ, আমরা শান্তিতে বিশ্বাস করি।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সশরীরে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন , বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম , অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান ও আনসার-ভিডিপি একাডেমি কমান্ড্যান্ট উপ-মহাপরিচালক এ কে এম জিয়াউল আলম।
 
এর আগে সকাল ৯টায় বিএইচএম মো. মজিবর রহমানের প্যারেড গ্রাউন্ডে আগমণের মধ্যদিয়ে কুচকাওয়াজ শুরু হয়। প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে পদক প্রদান করেন । অসম সাহসিকতা ও বিশেষ কৃতিত্বপূর্ণ সেবামূলক কাজের জন্য বাহিনীর ১৬২ জন সদস্যকে ৮ (আট) ক্যাটাগরিতে পদক প্রদান করা হয় । তাদের মধ্যে এপিসি মো. সাইফুল ইসলামকে মরনোত্তর পদক প্রদান করা হয়।  পরে বাহিনীর ছাতা লেক পাড়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ও বাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গান ও সংলাপের মাধ্যমে উপস্থাপন করা হয়। বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশ উপলক্ষে কেক কাটা হয় ।

শাফিন / জামান

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১