জন্মদিনে ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাহনূর
জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা, বিএফডিসির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শাহনূর। ১০ ফেব্রুয়ারি জনপ্রিয় এই নায়িকার জন্মদিন। বিশেষ এই দিনটি উপলক্ষে গতকাল বুধবার রাত থেকেই ভক্ত, শুভাকাঙ্ক্ষী, সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন লাস্যময়ী এই নায়িকা। তার ফেসবুকেও ছিল শুভেচ্ছা আর শুভকামনার বন্যা। শুধু ভক্তই নয়, শাহনূরকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন চিত্রনায়ক ওমর সানি, অমিত হাসান, সায়মন সাদিক, অভিনেতা রাসেল মিয়া, চিত্রনায়িকা অঞ্জনা রহমান, অরুণা বিশ্বাস, বিপাশা কবির, নিপুণ, সিমান্ত মুনমুন, কেয়া, জেসমিন, তানিন সুবহাসহ বিনোদন জগতের তারকা, নির্মাতা ও পরিচালকরা।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সিনিয়র চলচ্চিত্র অভিনত্রী অঞ্জনা রহমান বলেন, শুভ জন্মদিন, আমাদের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক গুণী অভিনেত্রী প্রিয় বোন শাহনূর। অনেক ভালোবাসা ও শুভকামনা সব সময় তোমার জন্য। সুখময় সাফল্যমণ্ডিত হোক তোমার প্রতিটি পথচলা।
শুভেচ্ছা জানিয়ে অভিনেতা সিমান্ত আহমেদ লিখেছেন, Happy birthday বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শাহনুর আপু।

এদিকে আজ সকাল থেকেই পথশিশুদের সংগঠন ‘এভারগ্রিন জুম বাংলাদেশ’ আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে ছিন্নমূল পথশিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করছেন তিনি।
এ বিষয়ে শাহনুর বলেন, এভারগ্রিন জুম বাংলাদেশ একটি শিশু সংগঠন, আমি তার ব্যান্ড অ্যাম্বাসেডর। ওদের সাথে জন্মদিন কাটাতে পেরে খুব ভালো লাগছে। আমাকে পেয়ে ওরা আনন্দে মেতে উঠেছিল। আর ওদের মুখে হাসি দেখার জন্যই বারবার আমি ওদের কাছে ছুটে যাই। ওদের আনন্দ আর হাসিটাই আমার কাছে সব।
শুভেচ্ছায় সিক্ত শাহনুর বলেন, আমি অনেক হ্যাপি এত সুন্দর পরিবেশে আমার জন্মদিন অনুষ্ঠান আয়োজন করার জন্য। জন্মদিনের এই আয়োজন আমার কাছে চিরদিন স্মৃতি হয়ে থাকবে। আমরা মানুষ কেউ আজীবন থাকব না। একদিন চলে যেতে হবে। মানুষের জন্য কিছু করার মধ্যেই সবশেষ তৃপ্তিটা আমি পাই।
শাহনুর আরো বলেন, মানুষ যে আমাকে এত ভালোবাসে জন্মদিনে বুঝলাম। সত্যি আমি খুব খুশি হয়েছি। আমার জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম, অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন টিভি, ইউটিউব চ্যানেল প্রায় সব জায়গাতেই জন্মদিনের খবর ফলাও করে প্রচার করেছে। বুঝেছি সবাই আমাকে কতটা ভালোবাসে। সবার এই ভালোবাসা আমার কাছে অনেক দামি।
এমএসএম / জামান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
Link Copied