রামেক হাসপাতালে করোনায় ২ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণে দুজন মারা গেছেন। এদের একজন রাজশাহীর এবং অন্যজন নওগাঁ জেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, করোনা সংক্রমণে হাসপাতালের আইসিইউ এবং ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে রোগী মারা গেছেন। মারা যাওয়া দুজনই পুরুষ। এদের একজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। আরেকজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা। এর বাইরে গত এক দিনে হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যায়নি।
এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৫৭ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৫৫ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪০ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন রোগী।
বর্তমানে রাজশাহীর ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৮ জন, নাটোরের ৮ জন, পাবনার একজন, কুষ্টিয়ার ২ জন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রামেক ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষায় ২২টিতে করোনা ধরা পড়েছে। রাজশাহীর ৯০টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৯টিতে। জেলায় করোনা শনাক্তের হার ১০ শতাংশ। এছাড়া জয়পুরহাটের ৯৪টি নমুনা পরীক্ষায় ১৩টিতে করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ।
জামান / জামান
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
আন্তর্জাতিক মানবাধিকার সস্মেলন ২০২৬ যোগদান করবেন সাংবাদিক ও আন্তজার্তিক মানবাধিকারকর্মী চাইথোয়াইমং মারমা