ফাখর-হাফিজদের ব্যাটে ঝড়, টেবিল টপারদের হারালো লাহোর
পাকিস্তান সুপার লিগে ফাখর জামানের স্বপ্নের ফর্ম চলছেই। ছয় ম্যাচের মধ্যে একটি সেঞ্চুরি আর চারটি হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন লাহোর কালান্দার্সের হয়ে খেলা বাঁহাতি এই ওপেনার।সর্বশেষটি এসেছে শুক্রবার রাতে টেবিল টপার মুলতান সুলতানসের বিপক্ষে। এবার ৩৭ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬০ রানের ঝড়ো এক ইনিংস খেলেছেন ফাখর।
ব্যাটে ঝড় তুলেছেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজও। ২৯ বলে ১ চার আর ৩ ছক্কায় ৪৩ রান করেন তিনি। এছাড়া কামরান গুলাম ৩৮ বলে ৪২ আর শেষদিকে নেমে ফিল সল্ট ১৩ বলে খেলেন ৩৮ রানের হার না মানা ইনিংস। সবমিলিয়ে ৪ উইকেটে ১৮২ রানের বড় সংগ্রহই দাঁড় করায় লাহোর।জবাবে একদমই সুবিধা করতে পারেননি মুলতান সুলতানসের ব্যাটাররা। একটা সময় ১ উইকেটে ৫৮ রান থাকলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টেবিল টপাররা। ইনিংসের ৩ বল বাকি থাকতে ১৩০ রানেই গুটিয়ে যায় তারা।টিম ডেভিড (১২ বলে ২৪) আর খুশদিল শাহ (১৬ বলে ২২) যা একটু টি-টোয়েন্টির আমেজে খেলেছেন। বাকিরা কেউ দলকে আশা দেখানোর মতো ব্যাটিং করতে পারেননি।ওপেনিংয়ে নেমে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ২০ রান করতে খরচ করেন ২৭টি বল। শোহাইব মাকসুদ ২৯ করেন ২৬ বলে। এই চারজন বাদে কেউ বিশও করতে পারেননি।লাহোরের বোলারদের মধ্যে সবচেয়ে সফল জামান খান। ২১ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। ২টি করে উইকেট শিকার শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ আর রশিদ খানের।
এই জয়ে ৬ ম্যাচের ৪টি জিতে ৮ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে এসেছে শাহীন আফ্রিদির লাহোর কালান্দার্স। এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে মুলতান সুলতানস।
শাফিন / শাফিন
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম