ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ভার্চুয়ালি ধর্ম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক জাতীয় সম্মেলন


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ১৭-৬-২০২১ রাত ১০:৫৩
‘শিক্ষা, ধর্ম, সম্প্রীতি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মূলনীতি’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নত বাংলাদেশ বির্নিমাণে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক জাতীয় সম্মেলন ২০২১ সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বৃৃহস্পতিবার (১৭ জুন) সকালে ভার্চুয়ালি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পঞ্চম পর্যায়ে ধর্ম মন্ত্রণায়লের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) রঞ্জিত কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, সংসদ সদস্য মনোরজ্ঞন শীল গোপাল, ধর্ম মন্ত্রণায়ের সচিব নুরুল ইসলাম পিএইচডি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষ।
 
এছাড়াও সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে সম্মেলনে যুক্ত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজন কুমার সিংহ, পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম), সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারিয়ার, পৌরসভার মেয়র নাদের বখত, ডিপিও আব্দুর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, উপজেলা মনিটরিং কমিটির সদস্য শিক্ষাবিদ যোগেশ্বর দাস, মশিপশি প্রকল্পের পরিচালক রবীন আচার্য্য (এপিডি), সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিমান কান্তি রায়, শ্রী শ্রী দুর্গাবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার, মশিগশি সিও যীশু কুমার দাস, মশিগশির এফ এস পুল্লাদ কুমার, অভিভাবক রিনি বিশ্বাস, কেন্দ্র শিক্ষক জবা ঘোষ প্রমুখ। 
 
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলদেশে প্রতিটি ধর্মের মানুষ তাদের সমান অধিকার ভোগ করে ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করে যাচ্ছেন। এই ধারা সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিটি মানুষ এক হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দেশকে বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবে।
 
নেতৃবৃন্দ আরো বলেন এই মন্দিরভিত্তিক হিন্দু ধর্মীয় শিক্ষা কার্যক্রমের প্রকল্পটি চলতি মাসের ৩০ তারিখে শেষ হয়ে যাচ্ছে। তাই সরকারপ্রধান হিসেবে শেখ হাসিনা হিন্দুদের ধর্মীয় শিক্ষা কার্যক্রমটি পুর্নরায় চালুর উদ্যোগ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা