পুষ্পিতা'র "স্পর্শের বাইরে"
ভালোবাসা দিবসকে সামনে রেখেই তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন খ্যাত নুজহাত সাবিহা পুষ্পিতা'র নতুন মৌলিক গান "স্পর্শের বাইরে" অবমুক্ত হয়েছে। প্রোটিউনের অফিশিয়াল ইউটিউব চ্যানেল "স্টুডিও প্রোটিউনবিডি" তে প্রকাশিতব্য এই গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শোভন রায়। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন প্রোটিউন টিম। গানটির ভিডিওতে আছেন শিল্পী পুষ্পিতা ও শাওন।

গানটি সম্পর্কে গীতিকার প্রসেনজিৎ ওঝা জানালেন, " ভালোবাসা দিবসকে সামনে রেখেই গানটি করা হয়েছে। আমাদের প্রত্যাশা গানটি সবার ভালো লাগবে এবং গ্রহণযোগ্যতা পাবে। বাংলা গানের প্রচার ও প্রসারে ধারাবাহিকভাবে আমরা বাংলা গান প্রকাশ করে থাকি।"
গানটি নিয়ে আশাবাদী পুষ্পিতা। তিনি জানালেন, "গানটির কথা,সুর ও কম্পোজিশন আমার খুব ভালো লেগেছে৷ আশা করি দর্শকশ্রোতাদেরও গানটি ভালো লাগবে।"

উল্লেখ্য, তরুণদের মাঝে জনপ্রিয় এ শিল্পীর গাওয়া "প্রাণ সখিরে ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে" গানটি ইউটিউবে মিলিয়ন ভিউ ছাড়িয়েছে।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
Link Copied