ভালোবাসা দিবসে সাদিয়া লিজার 'একূল-ওকূল
ভালোবাসা দিবসকে সামনে রেখে বর্তমান প্রজন্মের দর্শকপ্রিয় গায়িকা সাদিয়া লিজা নিয়ে এলেন ‘একূল-ওকূল’ শিরোনামের একটি মৌলিক গান।
শুক্রবার রাতে তার নিজস্ব ইউটিউব (লিংক https://youtu.be/) চ্যানেলে গানটি অবমুক্ত হয়েছে। গানটির কথা, সুর এবং সঙ্গীতায়োজন করেছেন মেহেদি হাসান তামজিদ। ভিডিও নির্দেশনায় ছিলেন এ আর মেনোন।
লিজা বলেন, সচরাচর রিদমিক গান বেশি করা হয়। এ পর্যন্ত এ ধরনের গানই প্রকাশ করেছি। তবে এই প্রথম গানের পিয়ানো ভার্সন রিলিজ করলাম। ভিডিওটির শুটিং করা হয়েছে যমুনা ফিউচার পার্কের ‘ইয়ামাহা’র পিয়ানোর সেটে! পিয়ানোতে ছিলেন প্রমিত রহমান। তিনি বলেন, গানটি আমার হৃদয়ের খুব কাছের। কারণ এই গানটার কথাগুলো খুব সুন্দর এবং গোছানো। গানটি আমার ইউটিউব চ্যানেলে দিব বলেই তৈরি করেছিলাম। যদিও আমার ইউটিউব চ্যানেলটি এখনো খুব জনপ্রিয় নয়। তবুও কাজ করছি নিজের চ্যানেলের জন্য এবং সামনে আরও কিছু গান আসছে। সেগুলোর মধ্যে কিছু কভার, ফোক ম্যাশাপ, নিজের মৌলিক গান সবই থাকবে। লোকসঙ্গীতই ভালো লাগার জায়গা। তাই লোকসঙ্গীতের প্রাধান্যটাই বেশি থাকবে।
শাওন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল