মেসি-রোনালদোর চেয়ে ভালো হবেন না হালান্ড-এমবাপে
দুজনে গোলের পর গোল করছেন। লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সব জায়গায় নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন। কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডকে ভাবা হচ্ছে ভবিষ্যৎ লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো হিসেবে। প্রায় এক যুগ ধরে বিশ্ব ফুটবলে কতৃত্ব দেখাচ্ছেন দুই মহাতারকা।
তবে মেসি ও রোনালদোর মতো হতে পারবেন না এমবাপে-হালান্ড, এমনটা মনে করছেন বর্তমান সময়ের দুই মহাতারকার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী রবার্ট লেভান্ডভস্কি। ফ্রেঞ্চ ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অন্য কেউ উঠে এসে হতে পারেন ফুটবল বিশ্বের সেরা তারকা।
বায়ার্ন মিউনিখ তারকা বলেছেন, ‘তাদের ওই সামর্থ্য আছে। কিন্তু কে জানে আগামী দুই-তিন বছরে নতুন কোনো তরুণ তারকা তাদের ছাপিয়ে যাবে নাকি? আমি এক মুহূর্তের জন্যও ভাবি না যে তারা রোনালদোর মতো আন্তর্জাতিক ফুটবলে অথবা মেসির মতো ১২ বছর ধরে কতৃত্ব দেখাতে পারবে না।’
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের হয়ে ৩১ ম্যাচ খেলেছেন এমবাপে। গোল করেছেন ২১টি। অন্যদিকে বুন্দেস লিগার ক্লাব বরুশিয়ার হয়ে ২০ ম্যাচেই ২৩ গোল করেছেন হালান্ড। তবুও এই দুজনকেই আগামীর তারকা মানতে রাজি নন লেভান্ডভস্কি।
চলতি বছর টানা দ্বিতীয়বারের মতো ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতা এই ফুটবলার বলেছেন, ‘মেসি ও রোনালদো ট্রফি জিতে অনেক ইতিহাসের জন্ম দিয়েছে আমাদের সামনে। আগামী ১০ বছর, আমার মনে হয় বেশ কয়েকজন খেলোয়াড় পৃথিবীর সেরা হওয়ার জন্য লড়াই করবে।’
শাফিন / শাফিন
বড় পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান
বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বাড়তি আনন্দ বাংলাদেশের
১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড
নকআউট পর্ব নিয়ে যা ভাবছেন আনচেলত্তি
নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস
৬৪ সেকেন্ডের গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে
স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার
হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
৪৫ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন ৪১ বছরের ডু প্লেসিস