নেইমারের ‘কুৎসিত’ আচরণের কথা মনে করতে চাই না
ঘটনাটি আরও দু বছর আগের। এক ম্যাচেই রেফারিকে দেখাতে হয়েছিল পাঁচ লাল কার্ড। ওই খেলোয়াড়দের তালিকায় ছিলেন পিএসজি তারকা নেইমার জুনিয়র। মার্শেই ডিফেন্ডার গঞ্জালেসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন তিনি। ম্যাচটি অবশ্য জিতেছিল গঞ্জালেসের দল।
তবে ম্যাচশেষে তাকে নিয়ে কঠোর এক বার্তাই দিয়েছিলেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছিলেন, ‘আমার একমাত্র আফসোস হচ্ছে তার মুখে লাত্থি দেইনি।’ নেইমারের অভিযোগ ছিল, বর্ণবাদী মন্তব্য করেছেন গঞ্জালেস।
এখন অবশ্য উল্টো নেইমারকেই দায় দিচ্ছেন মার্শেই ডিফেন্ডার। ম্যাচশেষে হাতাহাতি হয়েছিল দু দলের খেলোয়াড়দের মধ্যে। এএসকে দেওয়া সাক্ষাৎকারে গঞ্জালেস জানিয়েছেন, নেইমার নাকি তার সঙ্গে করেছিলেন খারাপ আচরণ।
তিনি বলেছেন, ‘নেইমারের সঙ্গে যেটা হয়েছে সেটা আলাদা। আমি এসব মনে রাখতে চাই না কারণ ব্যাপারটা কুৎসিত। ব্যক্তিগত ও ফুটবল দুই দিক থেকেই সে খুবই বাজে ব্যবহার করেছিল। আমি একদমই মনে রাখতে চাই না ঘটনাটা কারণ সে আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছিল।’
নেইমার আসলে কী করেছিলেন? সেটা জানিয়ে গঞ্জালেস বলেছেন, ‘নেইমার আমাকে বলেছিল সে একদিন যা পায়, আমি পুরো বছরেও পাই না। আমি তাকে বলেছি নিজের বেতন নিয়ে খুশি আছি। নেইমারের ওই পুরো ম্যাচটাই ছিল দুভার্গ্যজনক ও উস্কানিমূলক।’
শাফিন / শাফিন
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম