ফাঁকা বারেও ব্যর্থ রোনালদো, পয়েন্ট হারালো ইউনাইটেড
গোলরক্ষককেও কাটিয়ে ফাঁকা বারের সামনে চলে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সেখান থেকে আর জালে বল প্রবেশ করাতে পারেননি এ পর্তুগিজ সুপারস্টার। গোলখরার ধারাটা টানা ছয় ম্যাচে উন্নীত করে আরও একবার হতাশাজনক পারফরম্যান্স দেখালেন রোনালদো।
দলের সবচেয়ে বড় তারকার এমন পারফরম্যান্সের দিন জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেডও। নিজেদের ঘরের মাঠে সাউদাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। অথচ একই দলকে গত মৌসুমে ঘরের মাঠে ৯ গোল দিয়েছিল ইউনাইটেড।
শনিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে হওয়া ম্যাচটিতে সপ্তম মিনিটেই সহজতম সুযোগটি পেয়েছিলেন রোনালদো। জ্যাডন স্যানচোর বুদ্ধিদীপ্ত পাসে অফসাইডের ফাঁদ ভেঙে গোলরক্ষককেও পরাস্ত করেন তিনি। তখন সামনে শুধুই ফাঁকা গোলবার।
কিন্তু রোনালদোর বাম পায়ের দুর্বল শট জালে জড়ানোর আগেই এক ডিফেন্ডার এসে ফিরিয়ে দেন। ম্যাচের ৭২ মিনিটে আরও একবার খলনায়ক হন রোনালদো। তখন ব্রুনো ফার্নান্দেসের ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান সানচো। কিন্তু রোনালদো অফসাইডে থাকায় বাতিল হয় সেই গোল।
এর আগে অবশ্য ম্যাচের ২১ মিনিটের মাথায় ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন সানচো। ব্রুনো ফার্নান্দেসের নিখুঁত থ্রু পাস ধরে সানচোর উদ্দেশ্যে আড়াআড়ি ক্রস দেন মার্কাস র্যাশফোর্ড। দূরের পোস্টে দাঁড়িয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন সানচো।
বিরতির আগে আরও একটি গোল পেতে পারতো ইউনাইটেড। রোনালদোর ক্রসে বল জালে জড়িয়েছিলেন পল পগবা। কিন্তু আক্রমণের শুরুতে বল রিসিভ করার সময়ই অফসাইডে ছিলেন রোনালদো। ফলে বাতিল হয়ে যায় সেটিও।
পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড হারায় স্বাগতিকরা। ম্যাচের ৪৮ মিনিটের সময় ইউনাইটেডকে হতাশার সাগরে ভাসিয়ে সমতা ফেরান চে এডামস। ম্যাচের বাকি সময়ে অনেক চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি ইউনাইটেড।
এ নিয়ে টানা ছয় ম্যাচে গোলবঞ্চিত রইলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ক্যারিয়ারে এর চেয়ে বড় গোলখরা ছিল সবশেষ ২০০৮-০৯ মৌসুমে। সেবার টানা সাত ম্যাচ গোলের দেখা পাননি তিনি। এবারের গোলখরা কবে কাটবে সেটিই দেখার।
সাউদাম্পটনের সঙ্গে ড্র করার পর ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ইউনাইটেড। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট। ইউনাইটেডের সমান ২৪ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে সাউদাম্পটন।
শাফিন / শাফিন
বড় পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান
বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বাড়তি আনন্দ বাংলাদেশের
১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড
নকআউট পর্ব নিয়ে যা ভাবছেন আনচেলত্তি
নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস
৬৪ সেকেন্ডের গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে
স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার
হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
৪৫ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন ৪১ বছরের ডু প্লেসিস