প্রেম প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীকে মারধর করল বখাটে রাকিব
ভোলার চরফ্যাসনে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় রাকিব নামের এক বখাটের হাতে মারধরের শিকার হয়েছেন কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী। এ সময় তাকে বাঁচাতে তার বাবা, মা ও ভাই এগিয়ে এলে বখাটের হাতে মারধর শিকার হন। প্রতিবেশীরা আহত শিক্ষার্থী ও তার বাবা-মাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন।
এ ঘটনায় শনিবার (১২ ফেব্রুয়ারি) ওই শিক্ষার্থীর দাদা শাহাজান মাস্টার বাদী হয়ে বখাটে রাকিবসহ ৯ জনকে আসামি করে দুলারহাট থানায় মামলা দায়ের করেছেন। গত শুক্রবার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ওই শিক্ষার্থীর বাড়িসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
শনিবার হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থী জানান, বখাটে যুবক রাকিব ও তারা একই গ্রামে বসবাস করেন। প্রায় ৫ বছর যাবৎ যুবক রাকিব তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে। তিনি এখন একটি স্থানীয় কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়েন। প্রায়িই প্রাইভেট পড়তে ও কলেজে আসা-যাওয়ার পথে যুবক রাকিব তাকে কুরুচিপূর্ণ কথাবার্তা বতেন। বিষয়টি তিনি তার বাবাকে জানালে তার বাবা যুবক রাকিবের পরিবারকে জানিয়েও কোনো প্রতিকার পাননি। গত বৃহস্পতিবার দুপুরে তিনি প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে যুবক রাকিব তার পথরোধ করে উত্ত্যক্ত করছিল। বাড়ি ফিরে বিষয়টি তারা পরিবারকে জানান। বিকেলে তার বাবা যুবক রাকিবের পরিবারের কাছে নালিশ জানালে ক্ষিপ্ত হয় রাকিব।
ওই ছাত্রী আরো জানান, গত শুক্রবার সকালে তিনি এবং তার ছোট ভাই বাড়ির দরজায় হাঁটছিলেন। এ সময় রাকির ও তার বন্ধু হৃদয় মিলে তাকে গালমন্দ শুরু করে। তিনি এবং তার ছোট ভাই প্রতিবাদ করলে ভাইকে এলোপাতাড়ি মারধর শুরু করে। তাদের চিৎকারে তার বাব-মা ছুটে এলে রাকিব ও তার পরিবারের সদস্য শালাউদ্দিন মেলাকার, তহমিনা, সামিরাসহ ১০-১২ জনের একটি দল তাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত রাকিব ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।
কলেজের অধ্যক্ষ একেএম শাহ আলম খোকন জানান, ঘটনাটি শুনেছি। ওই বখাটে যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য ওসিকে সুপারিশ করা হয়েছে।
দুলারহাট থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, শিক্ষার্থীকে উত্ত্যক্তকারী যুবক রাকিবসহ ৯ জনকে আসামি করে মামলা নেয়া হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শাফিন / জামান
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯
লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
Link Copied