ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

পেনশন ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহীতে রেল কর্মচারীদের মানববন্ধন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৩-২-২০২২ দুপুর ৪:৩৪

রেলওয়ে পেনশন ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহীতে সর্বস্তরের রেল কর্মচারীরা মানববন্ধন করেছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পশ্চিম রেলওয়ের প্রধান হিসাব রক্ষক অফিসের সামনে রেলওয়ে শ্রমিক লীগের রাজশাহী শাখার সভাপতি জহুরুল ইসলাম'র সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- রেল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ওয়ালী খান, কেন্দ্রীয় অতিরিক্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজশাহী ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক এম এ আক্তার, পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার, রাজশাহী শাখার সহসভাপতি মোতাহার হোসেন ও রেলওয়ে পোষ্য সোসাইটি রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সুজাউদ্দিন ছোটন। । 
 
সভায় বক্তারা বলেন, রেল কর্মচারী ও কর্মকর্তাদের পেনশন ব্যবস্থাপনা চট্টগ্রামে কেন্দ্রীভূত করা হলে সারাদেশের বয়স্ক পেনশন ভোগীরা চরম দুর্গতিতে পড়বেন।   এ ব্যবস্থাপনা থেকে সরে এসে  ঢাকায় কেন্দ্রীয়ভাবে পেনশন ব্যবস্থা চালু  করা যেতে পারে। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

শাফিন / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম