কলেজছাত্রীর ওপর হামলা, বখাটে রাকিব গ্রেফতার
ভোলার চরফ্যাসনে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজ পড়ুয়া ছাত্রী তার বাবা-মা ও ভাইকে মারধর করায় বখাটে রাকিবকে গ্রেফতার করেছে দুলারহাট থানা পুলিশ।রোববার (১৩ ফেব্রুয়ারি) দুলারহাট থানার উপ-পরিদর্শক লেলিন কান্তি হাওলাদার বিশেষ অভিযান পরিচালনা করে নুরাবাদ ৭নং ওয়ার্ড থেকে প্রধান আসামি রাকিবকে গ্রেফতার করেছেন। এর আগে শনিবার ওই ছাত্রীর দাদা বাদী হয়ে ৯ জনকে আসামি করে দুলারহাট থানায় একটি মামলা দায়ের করেন।
থানা সূত্রে জানা যায়, বখাটে রাকিব ও স্থানীয় কলেজ পড়ুয়া ছাত্রীর পরিবার একই গ্রামে বসবাস করে। প্রায় ৫ বছর যাবত যুবক রাকিব তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যাক্ত করে আসছিলো। ছাত্রী এখন একটি স্থানীয় কলেজে দ্বাদশ শ্রেনীতে পড়ে। বৃহস্পতিবার দুপুরে ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে যুবক রাকিব তার পথরোধ করে উত্ত্যাক্ত করে। বাড়ি ফিরে বিষয়টি তারা পরিবারকে জানায়। বিকালে তার বাবা যুবক রাকিবের পরিবারের কাছে নালিশ জানালে ক্ষিপ্ত হন রাকিব।
শুক্রবার সকালে ওই ছাত্রী তার ছোট ভাই বাড়ির দরজায় হাঁটছিলেন। এ সময় রাকির ও তার বন্ধু হৃদয় মিলে তাকে গালমন্দ শুরু করেন। ছাত্রী এবং তার ছোট ভাই প্রতিবাদ করলে ভাইকে এলোপাতারি মারধর শুরু করে,তাদের চিৎকারে তার বাব মা ছুটে এলে রাকিব ও তার পরিবারের সদস্য সালাউদ্দিন মেলকার, তহমিনা, সামিরাসহ ১০/ ১২ জনের একটি দল তাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে গুরত্বর জখম করে। স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।
দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, উক্ত ঘটনায় মামলা হওয়ার পর বিশেষ অভিযান পরিচালনা করে প্রধান আসামি রাকিবকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
শাফিন / জামান
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯
লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
Link Copied