৪.০৮ নিয়ে পাস করেছেন পূজা চেরি
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ৪.০৮ নিয়ে পাস করেছেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত নায়িকা পূজা চেরি। আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) এই ফল প্রকাশ করা হয়। পূজা চেরি সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন।
এই ফল পেয়েও দারুণ খুশি পূজা। বলেন, ‘পরীক্ষার আগে আমি টানা শুটিং করেছি। তারপর পরীক্ষায় অংশ নিয়েছি, স্বাভাবিকভাবে এই ফলে আমি সন্তুষ্ট। বাবা-মা, পরিবারের সবাই খুশি। তবে মনে হচ্ছে আরেকটু বেশি পয়েন্ট পেলে ভালো হতো।’
পূজা আরও জানিয়েছেন, ভবিষ্যতে আইন নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তার। সামনে সেভাবেই পরিকল্পনা সাজাবেন।
উল্লেখ্য, বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে পূজা চেরি অভিনীত সিনেমা ‘গলুই’। যেখানে তিনি প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত 'শান' ও 'হৃদিতা'। সম্প্রতি তিনি শুটিং শুরু করেছেন 'নাকফুল' নামে আরও একটি সিনেমার। যেখানে তার নায়ক রোশান।
শাফিন / শাফিন
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী