ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সাকিবসহ আইপিএল নিলামে দল পাননি যারা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-২-২০২২ রাত ১২:২১

আইপিএল নিলামের দুই দিনই নাম ডাকা হয়েছিল তার। কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। ফলে ২০১১ আইপিএল নিলামের পর এই প্রথম নিলামে অবিক্রীত থেকে গেলেন তিনি। তবে সাকিব আল হাসানের মতো নিয়তি হয়েছে আরও অনেকের। এতে আছে দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক, আইপিএলের সব আসরে খেলা খেলোয়াড়সহ আরও অনেকে।

বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এই নিলামে দল পাননি ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মরগান। আরেক বিশ্বকাপ জেতা অধিনায়ক অ্যারন ফিঞ্চকে নিয়েও কোনো দল আগ্রহ দেখায়নি। গেল বছর অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপার অপেক্ষা শেষ হয়েছিল তার হাত ধরেই।

তবে নিলামে বিস্ময়ের জন্ম দিয়েছে সুরেশ রায়নার অবিক্রীত থেকে যাওয়াটা। এতদিন চেন্নাই সুপার কিংসের আইপিএল দলের অবিচ্ছেদ্য অংশই ছিলেন তিনি। সেই চেন্নাই তাকে ছেড়ে দিয়েছিল। এরপর এবারের মেগা নিলামে কোনো দলই তার প্রতি আগ্রহ প্রকাশ করেনি।

এক নজরে আইপিএল নিলামে অবিক্রীত আন্তর্জাতিক তারকাদের তালিকা-
কলিন মুনরো, ময়েসেস হেনরিকস, আকিল হোসেইন, কেন রিচার্ডসন, রোস্টন চেজ, বেন কাটিং,  মার্টিন গাপটিল, অ্যান্ড্রু টাই, বেন ম্যাকডারমট, রহমানুল্লাহ গুরবাজ, চারিথ আসালঙ্কা, ইশ সোধি, কায়েস আহমেদ, তাবরাইজ শামসি, শেলডন কটরেল, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা, অ্যারন ফিঞ্চ, অইন মরগান, মারনাস লাবুশেন, দাভিদ মালান, সন্দীপ লামিছানে, অ্যাডাম জ্যাম্পা, ইমরান তাহির, মুজিব উর রহমান, আদিল রশিদ, সাকিব আল হাসান, স্টিভেন স্মিথ, সুরেশ রায়না। 

বেলাল / বেলাল

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান