চারু শর্মা : লাঞ্চের টেবিল থেকে যেভাবে তিনি আইপিএল অকশনার
বেঙ্গালুরুর বাড়িতে তিনি তখন ব্যস্ত লাঞ্চে। ওই সময়ই পুরোনো বন্ধু ব্রিজেস প্যাটেলের ফোন। জানতে চাওয়া, ‘তুমি কোথায়?’ চারু শর্মা জানালেন আছেন নিজের বাড়িতে। আইপিএল অকশনের ভেন্যু আইটিসি গার্ডেনিয়া হোটেল থেকে কয়েক কিলোমিটার দূরে থাকেন চারু।
সঙ্গে সঙ্গে ব্রিজেস তাকে আসতে বলেন হোটেলে। বাড়িতে তখন মেহমান। চারু তাই টেলিভেশন দেখছিলেন না। জানতেনও না কী ঘটছে আইপিএল অকশনে। কিন্তু বন্ধুর ফোনের পর আর দেরি করেননি। ছুটে চলে আসেন আইটিসি গার্ডেনিয়া হোটেলে।
পরে নিজে ওই ঘটনার বর্ণনা দিয়ে দ্য হিন্দুকে চারু বলেছেন, ‘আমার বাসা হোটেলের কাছেই ছিল। তো ব্রিজেস আমাকে কল করল আর বলল পোশাক পরে দ্রুত চলে আসতে। ১৫-২০ মিনিটের মধ্যেই আমি চলে আসি। তারা আমাকে কিছুক্ষণ ব্রিফ করেছে, এরপরই তো অন-এয়ার হয়ে গেলাম।’
আইপিএল অকশন চলাকালীনই মাথা ঘুরিয়ে পড়ে যান অকশনার হিউ এডমিডস। তার বিকল্প হিসেবে আনা হয় চারুকে। যদিও তিনি জানতেন না দ্বিতীয় দিনেও তাকেই চালাতে হবে কি না, ‘তারা বলল আমাকে দ্রুতই জানাবে। আমি তাদের ফোনের অপেক্ষায় ছিলাম আজকেও (অকশনের দ্বিতীয় দিন) ডাকবে কি না...’
এমনিতে টেলিভেশনে ধারাভাষ্য দেওয়া চারুর অকশনের অভিজ্ঞতাও অবশ্য প্রথম নয়, ‘আমি নিয়মিত অকশনরাই। অনেক অকশন করেছি বিভিন্ন লিগের, আইপিএলের করিনি যদিও। আমি এখানেও তেমনটা করেছি আগে যেমন করেছি...’
‘আমার মনে হয় না সিস্টেমে খুব বেশি জটিলতা আছে। অকশনের নিজস্ব একটা প্যাটার্ন আছে, বাকি সবকিছুও একটা কাঠামোর ভেতরেরই। একবার আপনার কাছে কাঠামোটা থাকলে, খুব জটিল কিছু না এটা। আমি কিন্তু ৪০ বছর ধরে ধারাভাষ্য দিচ্ছি।’
ক্রিকেট থেকে এখন একটু দূরে আছেন, তবে ধারাভাষ্যটাকে যেন মিস করেন; সেটা মনে করিয়ে দিয়েছেন চারু। বলেছেন, ‘আমি এখনও নিজেকে ধারাভাষ্যকার মনে করি। কিন্তু অনেক দিন আর উচ্চ পর্যায়ের ক্রিকেটে কাজ করি না। স্টার ও সনির পুরোনো বন্ধুদের জন্য কিছু কাজ করে দেই, আমার নম্বরটা কিন্তু বদলায়নি...’
‘‘এখনও ক্রিকেট ও অন্য লিগুগুলো কাজ করি। আমার বয়স ৬২, যদি ফোনে কল আসে, কাজ করি। যদি না আসে তাহলে গলফ, টেনিস খেলি অথবা বাসায় বসে থাকি। বন্ধুরা আমাকে বলে, ‘চারু, আমরা তোমাকে ক্রিকেটে মিস করি’ আমি মজা করে তাদের বলি, ‘আমি নিজেও তো নিজেকে মিস করি।’’
আইপিএলে মতো মঞ্চে ফিরতে পেরে খুশি চারু, ‘ব্রিজেস আমার পুরোনো বন্ধু। যখন সে ডেকেছে, আমাকে আসতেই হতো। আর পেশাদার একজন হিসেবে আমি এটা আগেও করেছি। সবকিছু যখন ঠিকঠাক, এখানে কোনো সমস্যা ছিল না...’
শাফিন / শাফিন
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম