ভালোবাসা দিবসের আগের রাতেই বিচ্ছেদের খবর জানালেন রাখি
অভিনেত্রী রাখি সাওয়ান্ত ১৩ ফেব্রুয়ারি রাতে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। লিখেছেন, ‘অনুরাগী ও শুভানুধ্যায়ীরা, আমি আর রীতেশ আলাদা হতে চলেছি।’
রাখি আরও লেখেন, ‘বিগ বস শো’র পর অনেক কিছু হয়েছে। যার মধ্যে অনেক কিছু আমার অবগত ছিল না, আমার হাতেও ছিল না। আমরা আমাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, চেষ্টা করেছিলাম যাতে সবকিছু ঠিকভাবে কাজ করে। কিন্তু বন্ধুত্বপূর্ণভাবে আমাদের আলাদা হয়ে যাওয়াই সবচেয়ে ভালো, যাতে আমরা আলাদাভাবে নিজেদের জীবন উপভোগ করতে পারি।’
রাখি তার পোস্টে আরও লেখেন, ‘আমাকে বোঝার জন্য, আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’বেশ কয়েক বছর ধরে রাখি নিজের বিয়ে ও বরের দাবি জানিয়ে এলেও ‘বিগ বস ১৫’-র ঘরেই প্রথম প্রবেশ করেন রীতেশকে নিয়ে। সেই সময় খোদ সালমান খানও প্রশ্ন তুলেছিলেন, ‘শো-র জন্য কোনো অভিনেতাকে তিনি ভাড়া করে নিয়ে আসেননি তো?’
পরে জানা যায়, আগের একটি স্ত্রী আছে তার। এমনকি রীতেশের প্রথম স্ত্রী স্নিগ্ধ প্রিয়া জানান, তাদের আইনত বিচ্ছেদ হয়নি।তবে কয়েকদিন আগেও রাখি রীতেশকে নিয়ে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আমি রীতেশকে নিয়ে খুব খুশি। আমি জানি আমার স্বামীর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। ও মোটেই তেমন নয়, যেমন ওকে সবাই দেখাতে চাইছে। আমি বেশ কিছু সময় ধরে ওর সঙ্গে আছি, তাই ওকে খুব ভালোভাবে বুঝি।’
শাফিন / শাফিন
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার
৯ মাস ধরে বিছানায় অভিনয়শিল্পী মিজান
রাশিয়ার আন্তর্জাতিক উৎসবে গোলাম রাব্বানীর ‘নিশি’
এক যুগের অপেক্ষায় ববিতা
কেমন আছেন শবনম
৫০ মিলিয়ন ডলারের হিরের অন্তর্বাসে ভিক্টোরিয়াস সিক্রেটের মঞ্চে কাইলি জেনার
কারিনা-কপিলের ব্যক্তিগত কথোপকথন ভাইরাল!
হেনস্তার শিকার ইমন
২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার
বিয়ের প্রস্তাব পেয়েছেন ৬০ থেকে ৭০টি
টাইগার শ্রফকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ৩
সালাহউদ্দিন লাভলুর নতুন যাত্রা